যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে বন্দরের সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২২:৩৪ , অনলাইন ভার্সন
যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বন্দরের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেড (আরএসজিটি বাংলাদেশ) শুধু বন্দর উন্নয়নেই নয়, ভবিষ্যতে বাংলাদেশে আরও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ১৪ জুলাই (মঙ্গলবার) রাজধানীর বনানীতে রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেডের (আরএসজিটি বাংলাদেশ) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘সঠিক সময়েই আরএসজিটি বাংলাদেশে এসেছে। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের লজিস্টিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে।’

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ডেলিভারি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘যত দ্রুত পণ্য সরবরাহ করা যাবে, ততই দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণে ভবিষ্যতেও সরকার আরএসজিটিকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]