​বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে : মোজতবা খামেনি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৯:১০ , অনলাইন ভার্সন
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ গ্রহণ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির ইচ্ছা।

ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ এই নেতা নিহত হন। বাবার আকস্মিক হত্যাকাণ্ডের পর দেওয়া এই বিবৃতিতে মোজতবা খামেনি তার বাবার জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোকসন্তপ্ত জনতার এই বিশাল সমাগমকে তিনি একটি ‘শত্রু-বিধ্বংসী এবং ঐতিহাসিক উপস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন।

বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে নিজের প্রথম প্রকাশ্য অবস্থানে এসে খামেনি স্পষ্ট করে দিয়েছেন যে তেহরান এই হত্যাকাণ্ডকে হালকাভাবে দেখছে না, আর জাতীয় আকাঙ্ক্ষা অনুসারেই এর মোক্ষম জবাব দেওয়া হবে। সূত্র: আল-জাজিরা।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]