আমার বন্ধু প্রতাপ কুমার সাহা,
কুমারত্ব ঘুচিয়ে তিন ছেলের বাবা।
আমাদের ফার্স্ট বয় শাহিন আখঞ্জি,
রাজনীতিতে ঢুকে করে ঠিকাদারি।
নির্বাচিত জিএস জাতীয়তাবাদী সেলিম রেজা,
রাজনীতি করছে চল্লিশ বছর পরম্পরা!
রুবেল বাচ্চু বাবর মেধাবী বন্ধু যারা,
নাগালের বাইরে এখন যায় না ধরাছোঁয়া।
কৈশোরের দুরন্ত আর দুর্দান্ত আনোয়ার,
হারিয়ে গেছে তেজ আগের মতো নেই আর।
শফিক নামে তিনজন বেঁটে-মাঝারি-লম্বা,
একজন করে ব্যবসা দুইজন জীবনবিমা।
আব্দুল জলিল মোল্লা বেকার সারা জীবনের,
বদ অভ্যাস তার ঘন ঘন ধূমপানের।
গোবেচারা চেহারার কবির আর আসলাম,
লিটন ইকবাল সবার সাথে স্কুলে পড়তাম।
আমার আরেক বন্ধু প্রবীর কুমার,
হতে পারেনি দোকা এখনো অকৃতদার।
দুই দেশে দুই জন আমি আর সাইফুর,
সকাল দুপুর সন্ধ্যা ও রাতে হেঁটেছি বহুদূর...
কুমারত্ব ঘুচিয়ে তিন ছেলের বাবা।
আমাদের ফার্স্ট বয় শাহিন আখঞ্জি,
রাজনীতিতে ঢুকে করে ঠিকাদারি।
নির্বাচিত জিএস জাতীয়তাবাদী সেলিম রেজা,
রাজনীতি করছে চল্লিশ বছর পরম্পরা!
রুবেল বাচ্চু বাবর মেধাবী বন্ধু যারা,
নাগালের বাইরে এখন যায় না ধরাছোঁয়া।
কৈশোরের দুরন্ত আর দুর্দান্ত আনোয়ার,
হারিয়ে গেছে তেজ আগের মতো নেই আর।
শফিক নামে তিনজন বেঁটে-মাঝারি-লম্বা,
একজন করে ব্যবসা দুইজন জীবনবিমা।
আব্দুল জলিল মোল্লা বেকার সারা জীবনের,
বদ অভ্যাস তার ঘন ঘন ধূমপানের।
গোবেচারা চেহারার কবির আর আসলাম,
লিটন ইকবাল সবার সাথে স্কুলে পড়তাম।
আমার আরেক বন্ধু প্রবীর কুমার,
হতে পারেনি দোকা এখনো অকৃতদার।
দুই দেশে দুই জন আমি আর সাইফুর,
সকাল দুপুর সন্ধ্যা ও রাতে হেঁটেছি বহুদূর...