বাবা আমার ঘুম ভাঙানো পাখির কলরব
বাবা আমার সকাল বিকাল সাঁঝ রাত্রি সব।
রোজই বাবা স্নেহ সোহাগ আদর যতন করে
হাঁটতে চলতে বলতে শেখান আমাকে হাত ধরে।
বাবা মানে ভোরের হাওয়া ভাবনাবিহীন দিন
হাসি খুশি সুখের ঘুড়ি আনন্দ রঙিন।
ছল ছল ছল গড়িয়ে পড়া ঝরনাধারার জল
বাবা উদার অটল পাহাড় সাহস শক্তি বল।
বাবা আকাশ সূর্য দিনের রাতের চন্দ্র তারা
পদ্মা তিতাস কর্ণফুলীর জোয়ার ভাটার ধারা।
বাবা মেলার ঝুমঝুমি বল বাবা মেলার বাঁশি
সাত রাজা ধন বাবা আমার গয়া কাবা কাশী।
বাবা দেখান চেনান জানান সুগম করেন পথ
নিষ্ঠায় একাগ্রতায় গড়েন আলোর ভবিষ্যৎ।
থাকলে সাথে বাবা সকল তুচ্ছ ভয় ও ফাঁদ
মাথার উপর বাবা বিশাল নিরাপদের ছাদ।
বাবা আমার সকাল বিকাল সাঁঝ রাত্রি সব।
রোজই বাবা স্নেহ সোহাগ আদর যতন করে
হাঁটতে চলতে বলতে শেখান আমাকে হাত ধরে।
বাবা মানে ভোরের হাওয়া ভাবনাবিহীন দিন
হাসি খুশি সুখের ঘুড়ি আনন্দ রঙিন।
ছল ছল ছল গড়িয়ে পড়া ঝরনাধারার জল
বাবা উদার অটল পাহাড় সাহস শক্তি বল।
বাবা আকাশ সূর্য দিনের রাতের চন্দ্র তারা
পদ্মা তিতাস কর্ণফুলীর জোয়ার ভাটার ধারা।
বাবা মেলার ঝুমঝুমি বল বাবা মেলার বাঁশি
সাত রাজা ধন বাবা আমার গয়া কাবা কাশী।
বাবা দেখান চেনান জানান সুগম করেন পথ
নিষ্ঠায় একাগ্রতায় গড়েন আলোর ভবিষ্যৎ।
থাকলে সাথে বাবা সকল তুচ্ছ ভয় ও ফাঁদ
মাথার উপর বাবা বিশাল নিরাপদের ছাদ।