স্বল্পকালীন জীবনে থাকে নানা গল্প
কারও বেশি, কারও-বা অল্পস্বল্প।
কোনোটি আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর
আবার কোনোটিতে বাজে করুণ সুর।
প্রেম, ভালোবাসা আর মায়া
এগুলোতে লুকিয়ে থাকে ভিন্ন ছায়া।
মায়ার বাঁধন সহজে যায় না ছাড়া
মনে উঁকি দিয়ে বারবার দেয় তাড়া।
মায়াবী বিকেলের গল্প
রংধনুর রঙে আঁকা ক্ষণিক কল্প।
হৃদয়ে থেকে যায় যুগ-যুগান্তর
যদিও কখনো হয় দেশান্তর।
কারও বেশি, কারও-বা অল্পস্বল্প।
কোনোটি আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর
আবার কোনোটিতে বাজে করুণ সুর।
প্রেম, ভালোবাসা আর মায়া
এগুলোতে লুকিয়ে থাকে ভিন্ন ছায়া।
মায়ার বাঁধন সহজে যায় না ছাড়া
মনে উঁকি দিয়ে বারবার দেয় তাড়া।
মায়াবী বিকেলের গল্প
রংধনুর রঙে আঁকা ক্ষণিক কল্প।
হৃদয়ে থেকে যায় যুগ-যুগান্তর
যদিও কখনো হয় দেশান্তর।