রিজভী বলেছেন, আবরারকে হত্যা করে তৎকালীন শাসকগোষ্ঠী মূলত পুরো জাতির মধ্যে ভয় তৈরি করতে চেয়েছিল। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আবরার যে প্রতিবাদ করেছিলেন, সেটিই তার জন্য ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তাকে হত্যা করে সেই প্রতিবাদ থামানো যায়নি।
রিজভী বলেছেন, আবরারকে হত্যা করে তৎকালীন শাসকগোষ্ঠী মূলত পুরো জাতির মধ্যে ভয় তৈরি করতে চেয়েছিল। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আবরার যে প্রতিবাদ করেছিলেন, সেটিই তার জন্য ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তাকে হত্যা করে সেই প্রতিবাদ থামানো যায়নি।
বিগত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ওই সময়ে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষার নীতি গ্রহণ করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, ভারতকে যা দেওয়া হয়েছে, তা তারা মনে রাখবে। এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার যে প্রতিবাদ করেছিলেন, তার পরিণতিতে তাকে প্রাণ দিতে হয়েছিল।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয়তাবাদী শক্তির অবস্থান তুলে ধরে রিজভী বলেন, কোনো আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না। দেশের স্বার্থবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আবরারের বাবা মো. বরকত উল্লাহর পাশে বসার স্মৃতিচারণ করেন রিজভী। তিনি বলেন, আবরারের বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ১৯৯০ সালের রাকসু নির্বাচনে তাকে ভোট দিয়েছিলেন। শহীদের বাবার কাছ থেকে নিজের অতীত নির্বাচনের এমন স্মৃতি শুনে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছেন বলে জানান।
মানবিকতার প্রসঙ্গ তুলে টলস্টয়ের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, অন্যের বেদনা অনুভব করতে পারাই মানবিক অস্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য। আবরারের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পুরো জাতি সেই বেদনা অনুভব করেছিল।
ছাত্রদলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংগঠনটির নেতা-কর্মীরা রাজপথে বারবার নির্যাতন ও হামলার শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়ার আপসহীন ধারাকে ধারণ করে তারা কোনো গোপন বা ছদ্মবেশী রাজনীতির আশ্রয় নেননি। রাজপথে আঘাত সহ্য করেই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখেছেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আবরার হত্যার মাধ্যমে তৎকালীন সরকার একটি ভয়ভীতির বার্তা দিতে চেয়েছিল। কিন্তু সেই ঘটনা উল্টো সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে ভূমিকা রাখে। ফ্যাসিবাদী সরকারের পতনে যেসব ঘটনা ভূমিকা রেখেছিল, আবরারের শাহাদাত তার অন্যতম বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রদলের নেতা-কর্মীদের মানবিক বোধ ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবিকতা হারিয়ে ফেললেই আবরার ফাহাদের মতো ঘটনা ঘটে। গত ১৬ বছরে ছাত্রদলের নেতা-কর্মীরা যে জুলুম-নির্যাতন সহ্য করেছেন, সেটিকে শক্তিতে পরিণত করে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।
আবরার ফাহাদ হত্যাসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রতিবাদ করেছিল ছাত্রদল। গত সাড়ে ১৫ বছরে সংগঠনের শত শত নেতাকর্মী গুম-খুনের শিকার হলেও তারা রাজপথ ছাড়েননি।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন থাকার অঙ্গীকার করে রাকিব বলেন, আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন। ছাত্রদল বেগম খালেদা জিয়ার দেখানো আপসহীন পথেই রয়েছে। বাংলাদেশে কোনো ধরনের ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না। একই সঙ্গে আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।
শহীদ আবরারের আত্মার মাগফিরাত কামনা করে রিজভী বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’- এই প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, আবরারের আত্মত্যাগ দেশের স্বার্থে আপসহীন থাকার শিক্ষা দিয়ে গেছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পূর্ব ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় ২০০০ শব্দের চিঠিতে রোনালদো লিখেছেন, ২০২৬ বিশ্বকাপের পর পর্তুগালের সমর্থকদের উদ্দেশে একটি চিঠি লিখে তৈরি রেখেছিলাম। আমি এখনো সেটি যত্ন করে রেখে দিয়েছি, যেদিন চিরতরে জাতীয় দলকে বিদায় জানাব, সেদিন এই শব্দগুলোই তাদের সামনে তুলে ধরব।
টুর্নামেন্ট শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার বিমানযাত্রায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি আমাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার তীব্র অনুরোধ জানান। তিনি চান আমি জাতীয় দলে খেলা চালিয়ে যাই। ঠিক পরপরই তিনি আমার কাছে নতুন প্রধান কোচ হিসেবে জর্জে জেসুসকে নিয়ে মতামত জানতে চান। অন্য কোনো সম্ভাব্য কোচের নাম তিনি সে সময় আমাকে প্রকাশ করেননি। আমি সভাপতিকে স্পষ্ট জানিয়েছিলাম। আমার মতে এটিই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে।
নতুন প্রধান কোচকে যেদিন আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো, সেদিন সিদ্ধান্তটিতে আমি সত্যি অনেক আনন্দিত হয়েছিলাম। এটি যে সঠিক সিদ্ধান্ত ছিল, দলের বর্তমান সাফল্যই তার বড় প্রমাণ। এর কয়েক দিন পরই নতুন কোচের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। আমি তাতে সম্মতি জানাই এবং ছুটি শেষ হওয়ার পর আমাদের সাক্ষাতের দিন ঠিক হয়। সিদাদে দো ফুতবোল-এ, যেখানে আমার ক্লাব প্রাক-মৌসুম ক্যাম্প করছিল, সেখানে আমাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সেদিন কোচ আমাকে বলেছিলেন যে, তিনি তার প্রকল্পে আমাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং আমার উপস্থিতি সেখানে অত্যন্ত জরুরি। ঠিক তখনই তিনি আমার অংশগ্রহণের একটি পরিকল্পনা আমার সামনে তুলে ধরেন। কোচ জানান, আমি প্রথম ও শেষ ম্যাচটিতে খেলব এবং আমার শারীরিকভাবে ফিট রাখার স্বার্থে তিনি প্রতি ম্যাচে তিন থেকে চারটি পরিবর্তন আনবেন। আলোচনার এক পর্যায়ে তিনি আমার নরওয়ে ও ডেনমার্ক সফরে জাতীয় দলের সঙ্গে না যাওয়ার প্রস্তাব তোলেন। তার পরামর্শ ছিল, আমি যেন প্রথম ম্যাচটি খেলে পর্তুগালেই অবস্থান করি এবং এস্তাদিও দো দ্রাগাও-তে ম্যাচের আগে পুনরায় দলের সঙ্গে যোগ দিই। তবে তার এই প্রস্তাব আমি সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেছিলাম।
আমার কাছে বিষয়টি স্পষ্ট ছিল যে, এটি মেনে নেওয়া সম্ভব নয়। বাইরের দেশে ম্যাচ না খেলা মানেই তো আমি আর দলকে নেতৃত্ব দেব না- এমন হতে পারে না। আমি দেশে থেকে বাড়তি সুবিধা নেব, এটি জাতীয় দলের জন্য কোনো ভালো দৃষ্টান্ত হতে পারে না। অবশেষে কোচও আমার এই যুক্তির সঙ্গে একমত হন।
এই গুরুত্বপূর্ণ আলোচনার সাক্ষীও ছিলেন এক শীর্ষ কর্মকর্তা উল্লেখ করে রোনালদো আরও বলেন, ‘এই কথোপকথনের সময় আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনিও উপস্থিত ছিলেন- যার কাছে বিগত মৌসুমজুড়ে বর্তমান কোচ নিয়মিত জবাবদিহি করেছেন এবং ২০২৫ সালে ক্লাবে এই কোচের চুক্তির পেছনে তিনি অন্যতম ভূমিকা রেখেছিলেন।
ক্যাম্প শুরু হওয়ার আগের দিন কোচের নিজের অনুরোধেই তিনি লিসবনে আমার বাসায় এসে আরও একটি বৈঠকে বসেন। আলোচনাটি একেবারেই শান্ত পরিবেশে হয়েছিল এবং আগস্ট মাসে যেসব নীতিগত বিষয়ে আমরা সম্মত হয়েছিলাম, তার সবই অপরিবর্তিত রাখা হয়েছিল।
তবে সবশেষে রোনালদো লিখেছেন, আমার এই কাজের পরিণতি পর্যালোচনা করার এবং যথাযথ শাস্তি দেওয়ার পুরো একচ্ছত্র অধিকার পর্তুগিজ ফুটবল ফেডারেশনের রয়েছে। আমি বিশ্বাস করি, এই শাস্তির ক্ষেত্রে কোনো শিথিলতা বা সহানুভূতি দেখানো উচিত নয়। কারণ আমি কেবল সাধারণ একজন খেলোয়াড় নই; আমি এই দলের অধিনায়ক। আর সেই কারণে নেতৃত্বের জায়গা থেকে এই ভুলটি আরও বড় অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
নিজের অন্যায়ের কোনো অজুহাত না দিয়ে তিনি আরও বলেন, আমি ইতোপূর্বেই এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছি। তবে আমি খুব ভালো করেই জানি, যে কোনো কাজের একটা পরিণাম থাকে। আমার মতো যারা দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই জানেন- মাঠে যার যেমন পদমর্যাদা বা পরিচিতিই থাকুক না কেন, নিয়মের সুযোগ সবার জন্য সমান।
সূত্র: ইএসপিএন
নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৮২ টাকা ৭১ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দশমিক ১ দশমিক ১৮৮২ ডলার।
এর আগে সেপ্টেম্বর মাসজুড়ে দেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারিত ছিল। এ ছাড়া আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। এই হিসাবে চলতি অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে শূন্য দশমিক ১১ সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে।
দাম বাড়ানোর বিষয়ে বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজার মূল্য প্ল্যাটস রেটের (Platts Rate) গড় এবং এই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে (LC Settlement) মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হলো। এ আদেশ বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডেমোক্র্যাসি প্যাক ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন জর্জ সরোস। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সংস্থাটি ১০২ মিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করেছে। এর প্রায় অর্ধেক এসেছে সরোসের মালিকানাধীন বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান জিওসোর কর্প থেকে এবং বাকি বড় অংশ এসেছে ফান্ড ফর পলিসি রিফর্ম থেকে। প্রতিষ্ঠানটি সরোস প্রতিষ্ঠিত ওপেন সোসাইটি ফাউন্ডেশনসের সঙ্গে যুক্ত। সংস্থাটির বোর্ড চেয়ারম্যান তার ছেলে অ্যালেক্স সরোস।
জুনের শেষ পর্যন্ত ডেমোক্র্যাসি প্যাক প্রায় ৪২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। এই অর্থ সরাসরি একজন বা কয়েকজন প্রার্থীর প্রচারে সীমাবদ্ধ না থেকে সিনেট, প্রতিনিধি পরিষদ ও রাজ্য পর্যায়ের নির্বাচনে সক্রিয় বিভিন্ন ডেমোক্র্যাট-সমর্থিত রাজনৈতিক সংগঠন ও নিরপেক্ষ গোষ্ঠীর কাছে যাচ্ছে।
নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে জনমত জরিপেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ইমারসন কলেজ পোলিংয়ের ২১ ও ২২ সেপ্টেম্বর পরিচালিত জাতীয় জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে কংগ্রেসের ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন ছিল ৫৩ শতাংশ এবং রিপাবলিকানদের ৪২ শতাংশ। অর্থাৎ ব্যবধান ১১ শতাংশ পয়েন্ট। জরিপটিতে এক হাজার সম্ভাব্য ভোটার অংশ নেন এবং এর আনুমানিক ত্রুটিসীমা ৩ শতাংশ পয়েন্ট।
তবে জাতীয় ‘জেনেরিক ব্যালট’ কোনো নির্দিষ্ট কংগ্রেসনাল আসনের ফল নির্দেশ করে না। ফলে এই ১১ পয়েন্টের ব্যবধানকে সরাসরি নির্বাচনের ফল হিসেবে দেখার সুযোগ নেই।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলো নিয়ে দ্য কুক পলিটিক্যাল রিপোর্টের পৃথক জরিপেও ডেমোক্র্যাটরা সামান্য এগিয়ে। ৮ থেকে ১১ সেপ্টেম্বর দেশের ৩৭টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিনিধি পরিষদীয় আসনের ১০৫২ সম্ভাব্য ভোটারের ওপর পরিচালিত জরিপে ডেমোক্র্যাটদের সমর্থন ৪৯ শতাংশ এবং রিপাবলিকানদের ৪৭ শতাংশ পাওয়া যায়। জরিপটির ত্রুটিসীমা ৩.০২ শতাংশ পয়েন্ট।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই ৩৭টি আসনে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প গড়ে ৫ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। বর্তমান জরিপে একই আসনগুলোর সম্মিলিত জেনেরিক ব্যালটে ডেমোক্র্যাটদের ২ পয়েন্ট এগিয়ে থাকা রাজনৈতিক পরিবেশে পরিবর্তনের একটি সূচক হিসেবে দেখা হচ্ছে। তবে ২ পয়েন্টের ব্যবধান জরিপটির ত্রুটিসীমার মধ্যেই রয়েছে। সরোস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও প্রগতিশীল রাজনৈতিক উদ্যোগের অন্যতম বড় অর্থদাতা। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনী চক্রে তার রাজনৈতিক অনুদান প্রায় ১২৮ মিলিয়ন ডলারে পৌঁছেছিল। ২০২০ সালের নির্বাচনী চক্রে ডেমোক্র্যাসি প্যাক সংগ্রহ করেছিল ৮১ মিলিয়ন ডলারের বেশি এবং ২০২৪ সালের চক্রে প্রায় ৭২ মিলিয়ন ডলার। ২০২৬ সালের নির্বাচন আরেকটি কারণে সরোস পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে জর্জ সরোস তার রাজনৈতিক ও দাতব্য নেটওয়ার্কের নেতৃত্ব ছেলে অ্যালেক্স সরোসের হাতে তুলে দেন। এরপর এটিই প্রথম কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। অ্যালেক্স ২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন।
অন্যদিকে সরোস পরিবারের রাজনৈতিক অর্থায়ন নিয়ে রিপাবলিকান মহলে দীর্ঘদিন ধরে তীব্র সমালোচনা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জর্জ ও অ্যালেক্স সরোসের বিরুদ্ধে সহিংস বিক্ষোভে অর্থায়নের অভিযোগ তুলেছিলেন এবং তাদের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের কার্যক্রম তদন্তের আহ্বান জানিয়েছিলেন। সংস্থাটি সেই অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। অভিযোগটির পক্ষে প্রকাশ্যে চূড়ান্ত কোনো বিচারিক সিদ্ধান্ত নেই।
সরোসের ডেমোক্র্যাটপন্থী রাজনৈতিক অর্থায়নের ইতিহাস দুই দশকেরও বেশি পুরোনো। ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ ডব্লিউ বুশের পুনর্নির্বাচনের বিরোধিতাকারী বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে তিনি প্রায় ২৪ মিলিয়ন ডলার দিয়েছিলেন এবং ডেমোক্র্যাট প্রার্থী জন কেরির পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন।
তবে এবারের নির্বাচনে শুধু ডেমোক্র্যাটপন্থী বড় দাতারাই বিপুল অর্থ ঢালছেন না। রিপাবলিকানপন্থী ধনাঢ্য ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনগুলোও শত শত মিলিয়ন ডলার ব্যয় করছে এবং গুরুত্বপূর্ণ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে রিপাবলিকানদের আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্য। ফলে সরোস নেটওয়ার্কের ১০২ মিলিয়ন ডলারকে যুক্তরাষ্ট্রের আরও বিস্তৃত ‘মেগাডোনার’ অর্থায়নের প্রেক্ষাপটেই দেখা প্রয়োজন।
নির্বাচনের আগে দুটি বিষয় এখন স্পষ্ট—অর্থের লড়াই যেমন তীব্র হচ্ছে, তেমনি ভোটারদের মনোভাবেও পরিবর্তন দেখা যাচ্ছে। তবে সরোস নেটওয়ার্কের অনুদান এবং ডেমোক্র্যাটদের সাম্প্রতিক জরিপে এগিয়ে থাকার মধ্যে সরাসরি কারণগত সম্পর্ক প্রতিষ্ঠা করে, এমন তথ্য নেই। আগামী কয়েক সপ্তাহের প্রচার, অর্থনীতি, যুদ্ধ ও পররাষ্ট্রনীতি, জীবনযাত্রার ব্যয় এবং ভোটার উপস্থিতিই শেষ পর্যন্ত বিভিন্ন আসনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে একজন, খুলনা বিভাগে সিটি করপোরেশন এলাকার বাইরে দুজন, রাজশাহী বিভাগে সিটি করপোরেশন এলাকার বাইরে দুজন ও সিলেট বিভাগে সিটি করপোরেশন এলাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০০ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন, খুলনা বিভাগে ৩৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৩৮ জন ও সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।
চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মোট ৮৬ হাজার ১৫২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৫২ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
তিনি বলেন, দুর্গোৎসব চলাকালে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে, তাদের কঠোরভাবে জবাব দিতে হবে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলব, আপনারা আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন। সবাইকে সতর্ক থাকতে হবে। ৭ অক্টোবর (বুধবার) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ভারতের আর্শীবাদ নিয়ে ক্ষমতা দখল করে বসেছিল। ভারতের আশ্রয়ে-প্রশ্রয়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপরে হামলা, তাদের জমিজমা দখল করেছে আওয়ামী লীগ। মন্দিরে হামলার মতো ঘটনা আওয়ামী লীগের আমলেই বেশি হয়েছে। অথচ, তারা এখন আবার ভারতে বসে দেশের নির্বাচিত সরকার, বিএনপির সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
রাশেদ খাঁন বলেন, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।
জামায়াতের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ঢাকা শহরের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা একটি বিড়ম্বনা। অটোরিকশার জন্য যানজটের কারণে ঢাকা এখন বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। সরকার অটোরিকশা চলাচলে নীতিমালা করতে যাচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল এটা নিয়ে রাজনীতি শুরু করেছেন। জামায়াত অটোরিকশা চালকদের নেপথ্যে থেকে তাদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে।
এর আগে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খাঁন। সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।
৭ অক্টোবরর (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী এসেছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৩২ জন, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২ , চট্টগ্রামে ২৭৩ , বরিশালে ১৩৯, ময়মনসিংহে ৮২, খুলনায় ১৩২ এবং রংপুরে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন।
সমান্তরালে দেশটির বুদ্ধিবৃত্তিক একটি মহল ঝামেলা কাটাতে শেখ হাসিনাকে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ দিতে শুরু করেছে। তাদের মতে, শেখ হাসিনাকে ভারতে রেখে দেওয়া এবং বাংলাদেশে প্রত্যর্পণ—দুই পথেই ভারতের বড় ধরনের কূটনৈতিক ঝুঁকি। তাই মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে তাকে স্থায়ীভাবে আশ্রয়ের ব্যবস্থা করা হলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক স্বাভাবিক হতে থাকবে। সরাসরি প্রত্যর্পণের রাজনৈতিক ও কূটনৈতিক চাপও এড়াতে পারবে। ভারতের দ্য ডিপ্লম্যাট ‘ইন্ডিয়াস শেখ হাসিনা ডিলেমা’ শিরোনামে এ বিষয়ে নিবন্ধও প্রচার করেছে। সেখানে পরামর্শ দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনা এখন ভারতের জন্য একটি জটিল কূটনৈতিক সংকটের নাম। ১৫ বছর ধরে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভারতের বাংলাদেশ-নীতি অনেকটাই নির্ভরশীল ছিল।
সেই নীতির সুফল হিসেবে ভারত সীমান্ত নিরাপত্তা, উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও ট্রানজিটে গুরুত্বপূর্ণ সুবিধা পেয়েছে। কিন্তু ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সেই সম্পর্কই ভারতের জন্য নতুন সমস্যার কারণ হয়েছে। পত্রিকাটির এমন বিশ্লেষণের সঙ্গে ভারতের সরকারি অবস্থান মিলছে না। উপরন্তু বাংলাদেশকে জানানো হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এখন একটি আইনি বিষয় এবং তা আইন অনুযায়ী মোকাবিলা করা হবে। এ প্রেক্ষাপটে ৩ অক্টোবর ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশনে দীনেশ ত্রিবেদীর বক্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে ভারতের ‘প্রায় কোনো বিকল্প ছিল না’। তিনি বলেন, তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে বহনকারী বিমানটি বাংলাদেশি সামরিক বিমান ছিল। ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাকে ভারতে নিয়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যর্পণের বিষয়ে ত্রিবেদী বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আদালতও এর সঙ্গে যুক্ত। তাই শেখ হাসিনাকে কখন বাংলাদেশে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়।
দীনেশ ত্রিবেদীর বক্তব্যে সরাসরি আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো নতুন নীতি ঘোষণা করা হয়নি। তবে ২০২৫ সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ভারতের উদ্বেগ প্রকাশ এবং ২০২৬ সালে শেখ হাসিনাকে ভারতে প্রবেশের সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন করার বক্তব্য থেকে বোঝা যায়, নয়াদিল্লি বিষয়টিকে কেবল ব্যক্তিগত আশ্রয়ের প্রশ্ন হিসেবে দেখছে না। আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর, বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার ভবিষ্যৎ—সবকিছুকে বৃহত্তর বাংলাদেশ-ভারত সম্পর্কের অংশ হিসেবে দেখছে। শেখ হাসিনাও তার মতিগতিতেই আছেন। ডিসেম্বর ডেটলাইন থেকে সরেননি। বাড়তি হিসেবে নেতাকর্মীদের বলছেন প্রস্তুতি নিতে। এ মাসে তিনি ভিডিওতে সশরীরে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি একটি সাক্ষাৎকার দেবেন বলে বেশ কানাঘুষা চলছে। যেখানে আমন্ত্রণ পেতে পারে পাঁচ-ছয়টি গণমাধ্যম। তাও একেবারেই আন্তর্জাতিক গণমাধ্যম। সাক্ষাৎকারে তিনি বাংলা ও ইংরেজিতে কথা বলবেন। দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংবেদনশীলতা বেড়েছে। জাতীয় সংসদের স্পিকারকে পর্যন্ত বলতে হয়েছে, বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে যে অভিযোগ করা হচ্ছে, তা মনগড়া।
কেন হাফিজ উদ্দিন আহমদকে বলতে হয়েছে এমন কথা? এটি আসলে কথা বা মন্তব্য নয়, জবাবদিহি। ৪ অক্টোবর তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার মুহূর্তে সাংবাদিকদের কাছে এ জবাব দিতে হয়েছে তাকে। শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য ও অভিযোগ নিয়ে স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের কারাগারে রাখা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের কারাবন্দী বা আত্মগোপনে থাকা নেতাকর্মীদের কর্মকাণ্ড এবং তাদের রাজনৈতিক তৎপরতা নিয়ে বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও আলোচনা চলছে। দল এবং বিগত সরকারের শীর্ষ পর্যায়ের প্রভাবশালীরা কারাগার থেকে তাদের দলীয় নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন তৎপরতা চালানোর চেষ্টা করছে। ক্ষেত্রবিশেষে দেশে-বিদেশে ফেরারি-পলাতকরাও এতটা পারছেন না। যোগাযোগ, লেনদেনসহ দলীয় কিছু কাজের জন্য কারাগার এখন উৎকৃষ্ট জায়গা।
সভায় সভাপতিত্ব করেন একনেকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬-২৭ অর্থবছরের এটি পঞ্চম একনেক সভা এবং বর্তমান সরকারের দশম সভা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজব্যবস্থার উন্নয়ন প্রকল্প, রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন প্রকল্প।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্প, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্প, বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প এবং প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন প্রকল্প রয়েছে।
পঞ্চগড়ের ভজনপুর-পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্প, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্প, সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি প্রকল্প এবং সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডিশ অ্যাকাডেমি ২০২৬ সালের রসায়নে নোবেল বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
এর আগে, গত বছর ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল জিতেছিলেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি।
উল্লেখ্য, ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ডিনামাইট আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এই পাঁচটি খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।
পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে এর সঙ্গে অর্থনীতি বিভাগ যুক্ত হয়। এখন পর্যন্ত রসায়নশাস্ত্রে মোট ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে ১৯৯৮ জন এই সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। এই ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জিতেছিলেন জন বি গুডএনাফ, আর সবচেয়ে কমবয়সী হিসেবে ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে এই পদক পেয়েছিলেন ফেদ্রিক জোলিয়ট।
এই মামলায় যেকোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (৭ অক্টোবর) যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কে বলা হয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন হানিফ। জুলাই আন্দোলন দমনে সরকারের অংশ হিসেবে সেই সিদ্ধান্তটি মেনে নিয়েছিলেন তিনি। একই সঙ্গে, অধীনস্তদের মাধ্যমে আন্দোলন দমনে সব কিছু বাস্তবায়ন করেছিলেন। তিনি সিভিলিয়ান লিডার ছিলেন। এ কারণে অধীনস্তদের নির্দেশ বা টেলিফোনে কথোপকথন করে এসব বাস্তবায়ন করেছেন। যা মানবতাবিরোধী অপরাধ বলে জানায় প্রসিকিউশন।
এ মামলায় অন্য আসামিরা হলেন– কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক।
অক্সফোর্ড ইকোনমিকস বিশ্বের এক হাজার বৃহৎ শহরকে অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসন—এই পাঁচটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছে। সামগ্রিক সূচকে নিউইয়র্ক পেয়েছে সর্বোচ্চ ১০০ নম্বর।
অর্থনৈতিক সূচকে নিউইয়র্কের স্কোর ছিল ১০০। মানবসম্পদে ৮৯ দশমিক ৫, জীবনযাত্রার মানে ৮০ দশমিক ৮, পরিবেশে ৭২ দশমিক ৮ এবং শাসনব্যবস্থায় ৭৫ দশমিক ৭ নম্বর পেয়েছে শহরটি।
অক্সফোর্ড ইকোনমিকসের মতে, নিউইয়র্ক ও লন্ডন দীর্ঘদিন ধরেই বিশ্বের শীর্ষস্থানীয় শহরগুলোর মধ্যে রয়েছে। বড় অর্থনীতি ও শক্তিশালী শ্রমবাজার এ অবস্থানের অন্যতম প্রধান কারণ। একই সঙ্গে, বিশ্বের শীর্ষ শহরগুলোর অনেক সুবিধাই দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা কাঠামোগত সক্ষমতার ফল বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
নিউইয়র্কের এই অবস্থান শহরটির বর্তমান মেয়র জোহরান মামদানির মেয়াদকালের প্রেক্ষাপটেও আলোচনায় এসেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি মেয়র হিসেবে শপথ নিয়ে তিনি নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হন।
মামদানি নির্বাচিত হওয়ার পর তার প্রস্তাবিত বিভিন্ন নীতি নিয়ে সমালোচকদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাদের দাবি ছিল, এসব নীতি শহরের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অক্সফোর্ড ইকোনমিকসের সূচকে নিউইয়র্কের শীর্ষস্থান কোনো নির্দিষ্ট মেয়র বা প্রশাসনের কৃতিত্ব হিসেবে উল্লেখ করা হয়নি।
বরং শহরের অর্থনীতির আকার ও স্থিতিশীলতা, কর্মসংস্থান, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ এবং শাসনব্যবস্থার মতো দীর্ঘমেয়াদি ও কাঠামোগত বিষয় বিবেচনায় নিয়েই এই মূল্যায়ন করা হয়েছে।
অক্সফোর্ড ইকোনমিকস জানিয়েছে, সূচকটির মাধ্যমে শহরগুলোর বর্তমান অবস্থার পাশাপাশি ভবিষ্যতে তাদের অগ্রগতির সম্ভাবনাও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানান, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে বারবার সুযোগ দেওয়া হলেও দেশটি তা গ্রহণে ব্যর্থ হয়েছে।
এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন প্রণালির গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক বাণিজ্যিক জাহাজে একের পর এক আক্রমণ অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
আজ বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাম-রুবেলার ক্যাচআপ ক্যাম্পেইন পরিদর্শন করেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গিলান। এসময় তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পের বোর্ডে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় নতুন সরকারের নেতৃত্বে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি প্রচারণা ও নির্বাচনি ইশতেহারে দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে জনগণের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ এবং বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন।
হাম প্রতিরোধে সরকারের নেওয়া কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার ১৫ দিন পর থেকেই সরকার যে লড়াই শুরু করেছে, তার অগ্রগতি ইতোমধ্যে দেখা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশে দুই কোটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে।
তাদের টিকা দেওয়ার পরও সরকার সেখানে থেমে থাকেনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কারণ প্রতিটি শিশুর জীবন মূল্যবান। একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটিই সরকারের লক্ষ্য। এ কারণেই এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে দূরবর্তী এলাকায় থাকা শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপের টিকাদান কর্মসূচি থেকে কোনো কারণে বাদ পড়ে যাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এসব শিশুর প্রতিটি ঘরে পৌঁছানোর চেষ্টা করা হবে। প্রতিটি শিশুর কাছে পৌঁছে তাদের নিরাপত্তা ও জীবন নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের জনগণের কাছে সরকারের অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে বলে তারা বিশ্বাস করেন।
টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ছাড়া এই কর্মসূচি সফল করা সম্ভব হতো না। বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি ও ইউনিসেফ সর্বাত্মক সহযোগিতা করেছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সবাই অনেক কষ্ট করে কর্মসূচির আওতায় প্রতিটি শিশুকে খুঁজে বের করছেন। দুর্গম পাহাড়ি এলাকা কিংবা প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসকারী শিশুর কাছেও টিকাদান কর্মসূচির আওতায় পৌঁছানো সম্ভব হয়েছে। এটি সম্মিলিত প্রচেষ্টার ফল।
‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন অ্যান্ড চিফ অব আর্মি সিম্পোজিয়াম ২০২৬’-এ অংশ নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন সেনাপ্রধান। সফরের অংশ হিসেবে ৫ অক্টোবর তিনি অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে বৈঠক করেন।
ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক-এর ডেপুটি কমান্ডিং জেনারেল Lt Gen Joel B Vowell এর সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক
অস্ট্রেলিয়ান সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় দুই দেশের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম স্থান পায়। সুসান কয়েল বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন। ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।
যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেলের সঙ্গে বৈঠকে দুই সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বাড়ানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এ লক্ষ্যে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান Lt Gen Susan Coyle এর সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পৃথক দ্বিপাক্ষিক বৈঠক
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ’-এর অর্থায়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের বিভিন্ন কোর্সে যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সেনাপ্রধানের এ বৈঠকগুলো বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও শান্তিরক্ষা সক্ষমতা উন্নয়নে চলমান সম্পর্ককে আরও সম্প্রসারণের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ খোলা থাকবে।
তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
বেসরকারি খাতের ছুটির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান/কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো. ফজলুল হক বলেন, পরিবেশগত সংকটাপন্ন এলাকায় কোনো রিসোর্ট পরিচালনা করা যায় না। আইন অনুযায়ী রিসোর্টগুলোর কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। সন্তোষজনক জবাব না পাওয়ায় তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বন্ধের নির্দেশ পাওয়া রিসোর্টগুলোর মধ্যে খুলনায় ১৮টি, বাগেরহাটে দুটি এবং সাতক্ষীরায় চারটি রয়েছে।
পরিবেশ ও বন বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন ঘেঁষে রিসোর্ট নির্মাণ এবং পর্যটকের সংখ্যা বাড়ায় বনের সংবেদনশীল প্রতিবেশব্যবস্থার ওপর চাপ বাড়ছে। অনিয়ন্ত্রিত পর্যটন, অতিরিক্ত শব্দ ও আলো এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর বলেও মনে করছেন তারা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, সুন্দরবন সেন্টমার্টিনের চেয়েও বেশি স্পর্শকাতর ও জটিল বাস্তুসংস্থানের অধিকারী। বনঘেঁষে একের পর এক রিসোর্ট এবং পর্যটকদের অতিরিক্ত আনাগোনা ও শব্দে বনের বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে বন্যপ্রাণীরা ওই এলাকা ছেড়ে চলে যেতে পারে।
রিসোর্টের বর্জ্যও সুন্দরবনের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন তিনি। পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য খালের মাধ্যমে বনের ভেতরে প্রবেশ করে পরিবেশের ক্ষতি করছে বলেও জানান তিনি।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, রিসোর্টগুলোর কারণে বনের ওপর নেতিবাচক প্রভাব দিন দিন বাড়ছে। অনেক পর্যটক অনুমতি ছাড়াই বনে প্রবেশ করেন। অতিরিক্ত শব্দ ও আলো এবং ফেলে যাওয়া বর্জ্যও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর।
তবে রিসোর্টগুলো সুন্দরবনের সীমানার বাইরে ব্যক্তিমালিকানাধীন জমিতে হওয়ায় বন বিভাগের সরাসরি নিয়ন্ত্রণ সীমিত বলেও জানান তিনি। তার মতে, এগুলো নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তবে পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় রিসোর্ট মালিকদের সংগঠন ‘রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সুন্দরবন’। সংগঠনটির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসাইন শাওন বলেন, এসব রিসোর্ট সুন্দরবনের ভেতরে নয়, বনের বাইরে সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় নির্মিত হয়েছে।
তিনি বলেন, রিসোর্টে আসা পর্যটকেরা সুন্দরবনে প্রবেশ করেন না। স্থানীয় জনপদে অবস্থান করে তারা মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হন এবং দূর থেকে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। স্থানীয় বসতবাড়ি ও জনপদকে কেন্দ্র করেই তাদের উদ্যোগে কমিউনিটি ট্যুরিজম গড়ে উঠেছে।
জাকারিয়া হোসাইন শাওনের দাবি, এসব উদ্যোগকে সুন্দরবনের পরিবেশ ধ্বংসের কারণ হিসেবে উপস্থাপন করা বাস্তবতাবিবর্জিত ও একপাক্ষিক। এ খাতের জন্য সুস্পষ্ট, সমন্বিত ও বাস্তবসম্মত সরকারি নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে আসছেন বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনকে ঘিরে পর্যটনের সম্ভাবনা রয়েছে। তবে বন ও বন্যপ্রাণী রক্ষা করেই এ খাতের বিকাশ ঘটাতে হবে। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, সুন্দরবন ঘিরে পর্যটন ব্যবসার প্রসার প্রয়োজন হলেও তা বন ও বন্যপ্রাণী সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
সুন্দরবনের ওপর রিসোর্ট নির্মাণের আগে ও পরে এর প্রভাব নিরূপণের ওপর গুরুত্ব দেন তিনি। প্রভাবের ভিত্তিতে নীতিমালা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে এ খাত সম্ভাবনাময় হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলামও রিসোর্টগুলোর নেতিবাচক প্রভাবের পাশাপাশি ইতিবাচক দিক রয়েছে বলে মনে করেন। তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে বনজীবীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে স্থানীয় গ্রামগুলোর অর্থনীতিও বড় হচ্ছে।
সুন্দরবন ঘেঁষা এলাকায় বাণিজ্যিকভাবে রিসোর্ট নির্মাণ শুরু হয় ২০০৯ সালে। ওই বছর বনজীবী, বিদেশি দাতা সংস্থার প্রতিনিধি, গবেষক ও সরকারি কর্মকর্তাদের থাকার জন্য সাতক্ষীরার মুন্সীগঞ্জে ‘টাইগার পয়েন্ট’ নামে একটি রিসোর্ট নির্মাণ করে এনজিও সুশীলন। এরপর বিভিন্ন সময়ে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন এলাকায় আরও বাণিজ্যিক রিসোর্ট গড়ে ওঠে।
সুন্দরবনের সংবেদনশীল প্রতিবেশব্যবস্থা রক্ষা এবং স্থানীয় অর্থনীতির বিকাশের মধ্যে সমন্বয় রেখে এসব স্থাপনার জন্য কার্যকর ও সমন্বিত নীতিমালা কতটা জরুরি, পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ নির্দেশে সেই প্রশ্নই সামনে এসেছে।
বিদায়ী ম্যাচেও ছিলেন নিজের চেনা ছন্দে। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে, পাশাপাশি নিজেও করেছেন একটি গোল। আর ম্যাচ শেষে মনুমেন্টালে অপেক্ষা করছিল মেসিকে ঘিরে আরও বিশেষ এক বিদায়ী আয়োজন।
ম্যাচ শেষে মেসির হাতে স্মারক হিসেবে একটি বক্স তুলে দেন রেফারি। তবে খেলা শেষ হলেও মনুমেন্টালের গ্যালারি ছাড়েননি দর্শকেরা। প্রিয় তারকাকে শেষবারের মতো বিদায় জানাতে তারা অপেক্ষা করছিলেন বিশেষ এক মুহূর্তের জন্য।
একপর্যায়ে মনুমেন্টালের আকাশে শুরু হয় বর্ণিল ড্রোন শো। শত শত ড্রোনের আলোয় প্রথমে ফুটে ওঠে আর্জেন্টিনার পতাকা। এরপর আকাশে ভেসে ওঠে ‘মেসি, ১০’ লেখা। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
তবে সবচেয়ে আবেগঘন দৃশ্যটি আসে যখন ড্রোনগুলো মিলে আকাশে ফুটিয়ে তোলে ২০২২ বিশ্বকাপ হাতে মেসির ছবি। যে ট্রফির জন্য দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নপূরণ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, বিদায়ের রাতেও সেই গৌরবময় স্মৃতিই ফিরে আসে মনুমেন্টালের আকাশে।
এরপর একে একে ড্রোনে ভেসে ওঠে ‘গ্রাসিয়াস, লিও’ ও ‘গ্রাসিয়াস আর্জেন্টিনা’ বার্তা। সবশেষে আকাশে ফুটে ওঠে মেসির মুখের অবয়ব।
মাঠের দৃশ্যও ছিল কম আবেগঘন নয়। সতীর্থদের মাঝে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি মেসি। অশ্রুসিক্ত এই কিংবদন্তিকে ঘিরে একে একে দাঁড়িয়ে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। করতালিতে মেসিকে বিদায়ী সম্মান জানায় পুরো মনুমেন্টাল।
বিদায়ী ম্যাচে শুরু থেকেই নিজের ছাপ রেখেছিলেন মেসি। বেনিনের বিপক্ষে নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচে তাই মেসির নামের পাশে থাকল ১ গোল ও ২ অ্যাসিস্ট। ২০৮তম আন্তর্জাতিক ম্যাচে নেমে শেষ গোলটিও করে ফেললেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট নিয়ে।
এস্তাদিও মনুমেন্তালে কিংবদন্তি তারকার জন্যই ছিল পুরো আয়োজন। যেখানে আর্জেন্টিনা ৩-০ গোলের জয়ে সেই উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। বিদায়ী ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে ৩ গোলের প্রতিটিতেই নিজের ছোঁয়াটা রেখেছেন এলএমটেন। পেনাল্টিতে শেষ গোলটি করার আগে নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে করিয়েছেন বাকি দুই গোল।
মেসি মাইক হাতে যখন শুরুটা করছিলেন তখন তার মুখে চওড়া হাসি। পরে একপর্যায়ে ভিজে ওঠে চোখের কোণ। এরপর তিনি কথা বলতে শুরু করেন মাসখানেক আগে হারানো বাবাকে দিয়ে, ‘কী বলব ঠিক বুঝে উঠতে পারছি না। মাথায় অনেক কিছুই ঘুরছে। আজকের এই রাতে সবার আগে যার কথা আমার মনে পড়ছে, তিনি আমার বাবা (হোর্হে মেসি)। আমি কেবল আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারি। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে এই শার্টটির প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল এক বিরাট গর্বের বিষয়।’
‘আমরা কখনও লড়াই থামাইনি, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া বন্ধ করিনি। আর্জেন্টিনার হয়ে খেলাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। আমরা আবারও (২০২৬ আসরে) বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। বিশ্বকাপে নিজেদের সবকিছু ঢেলে দিয়েছিলাম আমরা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বড় ছিল। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছি, সারাজীবন লড়াই করেছি। কোনো সন্দেহ রাখবেন না যে, এই জার্সির জন্য আমরা সর্বদা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি।’
‘এখানে আর ফিরে আসতে না পারার ভাবনাটা ভীষণ কষ্টের। সত্যি বলছি, সারা জীবন আমি এখানে ফিরে আসতে চাইব। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না। আমি চিরকাল এখানে থাকতে চাই। কিন্তু মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়।’
সতীর্থদের বীর যোদ্ধা আখ্যা দিয়ে মেসি বলেন, ‘আমি আমার সকল সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। তোমরা আমার সব স্বপ্ন সত্যি করেছ– বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা। আমি সব সময় বীর যোদ্ধাদের দিয়ে পরিবেষ্টিত ছিলাম। আমি এই পরিবেশটাকে খুব মিস করব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি যেখানেই গিয়েছি, স্টেডিয়াম সব সময় কানায় কানায় পূর্ণ ছিল। মনে হতো আমরা যেখানেই খেলছি, সেটাই যেন আমাদের নিজেদের ঘর।’
নিজের উত্তরসূরীদের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি কঠিন সময় নিয়ে সবাইকে আগাম সতর্কতাও দিলেন অসংখ্য রেকর্ডের এই বরপুত্র, ‘আমি জাতীয় দলের হয়ে খেলাটা মিস করব। এখন থেকে আমি মাঠের বাইরে অন্য পাশে থাকব– এই ছেলেদের এবং এরপর যারা আসবে তাদের সবার জন্য শুভকামনা জানাব ও সমর্থন দিয়ে যাব। কঠিন সময় সামনে আসছে, আর সেই মুহূর্তগুলোতে আমাদের সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ কিছু মানুষ আছে যারা জাতীয় দলের ব্যর্থতা দেখতে চায়। মহৎ কিছু অর্জন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ দল গড়ে তুলতে হবে।’
আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন অধিনায়ক শেষটা করলেন ভক্তদের হৃদয় ভেঙে। মেসি বলেন, ‘আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না। আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আর আপনাদের সবাইকে আমি খুব মিস করব। আমি একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আমি নিজের স্বপ্নপূরণ করতে পেরে সত্যি গর্বিত।’
পাঁচ সদস্যের নরওয়েজীয় নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নথি প্রস্তুত করেন এবং আলোচনায় অংশ নেন। তবে বিজয়ী বাছাইছের ক্ষেত্রে ভোট দেন না তিনি। এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আগামী শুক্রবার ঘোষণা করবে নরওয়েজীয় নোবেল কমিটি।
সোমবার এক সাক্ষাৎকারে কমিটির কাজ সম্পর্কে বলতে গিয়ে হার্পভিকেন বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের দিকে গভীরভাবে নজর রাখছে কমিটি।
‘‘আমরা কী পেছনে ফেলে যাচ্ছি তা আমরা জানি। তবে এর কতটুকু টিকে থাকবে এবং কী রূপে থাকবে তা আমাদের জানা নেই; আর সামনে কী আসছে, সে সম্পর্কে তো আমরা নিশ্চিতভাবেই জানি না।”
তিনি বলেন, “কমিটি তার আলোচনায় নিশ্চিতভাবেই এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে। কারণ আমরা আন্তর্জাতিকভাবে যেসব প্রবণতা দেখতে পাচ্ছি, তার কিছু কিছু এমন বিষয়কে হুমকির মুখে ফেলছে; যা নোবেল শান্তি পুরস্কার তার পুরো ইতিহাসজুড়ে লালন করে এসেছে।”
১৮৯৫ সালে সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে সৃষ্ট এই শান্তি পুরস্কার তাকেই দেওয়া হয়, যিনি বা যারা “জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত কিংবা হ্রাস এবং শান্তি প্রতিষ্ঠা ও প্রসারে সবচেয়ে বেশি অবদান রেখেছে।”
নতুন বিশ্বব্যবস্থা কেমন হওয়া উচিত তা নিয়ে কাজ করা কাউকে কমিটি কোনো এক পর্যায়ে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারে কি না; এমন প্রশ্নে হার্পভিকেন বলেন, “অবশ্যই, এটা স্পষ্ট আমরা এখন যে পরিবর্তনশীল সময় পার করছি, তার মধ্যে যারা নতুন প্রতিষ্ঠান, নতুন উদ্যোগ এবং কাজের নতুন পথ তৈরি করতে সক্ষম হচ্ছেন, তা আলফ্রেড নোবেল তার উইলে যেসব মূল উদ্দেশ্য নির্ধারণ করে গেছেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।”
“কারণ, শেষ পর্যন্ত এটিই তো কমিটির কাজের মূল মাপকাঠি। ফলে এটি অবশ্যই এমন একটি বিষয় হবে; যা কমিটি খোঁজার চেষ্টা করবে।”
বিশ্বজুড়ে যে তোলপাড় চলছে, তার অর্থ এই নয় যে প্রার্থীর অভাব রয়েছে কিংবা শান্তি পুরস্কার তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে জানিয়ে হার্পভিকেন বলেন, “পুরস্কার নিয়ে আমি চিন্তিত নই। তবে বিশ্ব কোন দিকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আমি চিন্তিত।” সূত্র: রয়টার্স।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী জোটের অন্য আইনপ্রণেতাদের আটক করেছে দিল্লি পুলিশ। ভিডিওতে দেখা যায়, কংগ্রেস কর্মীরা বাঁধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ সদস্যরা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘একতরফা’ সিদ্ধান্ত এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীতে (এসআইআর) ‘অনিয়মের’ বিরুদ্ধে ইনডিয়া জোটের আয়োজিত বিক্ষোভের অংশ হিসেবে আকাশবাণী ভবনের আঙিনায় ওই অবস্থান কর্মসূচি পালন করে বিরোধীরা। এতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
মঙ্গলবার দুপুরের দিকেও গান্ধী এই দুই ভাই-বোনকে সাময়িক সময়ের জন্য আটক করা হয়েছিল। স্থানীয় সময় দুপুর ১২টার দিকেও তাদের সাময়িকভাবে পুলিশের বাসে তোলা হয় এবং কিছুক্ষণ পর সেখান থেকে নেমে আসতে দেখা যায়।
সে সময় আকাশবাণী ভবনে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, “নির্বাচন কমিশন ভবন মাত্র ৫০ মিটার দূরে, কিন্তু আমাদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। নির্বাচন কমিশনের কাজ হলো সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা। অন্তত ৩০০ জন সংসদ সদস্য জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চান। কিন্তু তিনি ভয় পাচ্ছেন। দেশে কী ঘটছে তা আমার মাথায় আসছে না।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “জনপ্রতিনিধিরা যদি নির্বাচন কমিশনের সঙ্গে দেখাই করতে না পারেন, তবে গণতন্ত্রের অর্থ কী?” সন্ধ্যায় গান্ধী ভাই-বোনকে আটক করার আগে কংগ্রেস বলেছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে দলটি একটি চিঠি পাঠিয়েছে।
দলটির একটি সূত্র জানিয়েছে, “নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা এসে যদি আগামী এক বা দুই দিনের মধ্যে বৈঠকের আশ্বাস দেন, তাহলে রাহুল গান্ধী হয়তো চলমান অবস্থান কর্মসূচি তুলে নেবেন। তবে তার শর্ত হলো, সেই বৈঠকে ৩০০ জন সংসদ সদস্যকেই অংশ নিতে দিতে হবে।”
• নির্বাচন কমিশনের অবস্থান
রাত ৯টার দিকে দেওয়া এক বিবৃতিতে ভারতের জাতীয় নির্বাচন কমিশন বলেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী দলগুলোকে সময় চেয়ে আবেদন করতে হয় এবং সম্মত নির্ধারিত সময়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এমন কোনো অনুরোধ পাওয়া যায়নি বলে জানিয়েছে কমিশন।
বিবৃতিতে কমিশন বলেছে, “বিকেল ৪টার পর যখন নির্বাচন কমিশন সংসদ সদস্যদের ওই প্রস্তাব বিবেচনা করছিল, তখন দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) তাদের জানান, কাঙ্ক্ষিত এই বৈঠকে ২৪০ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে এবং এটি পার্লামেন্ট হাউস অ্যানেক্সে আয়োজনের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কমিশন এই অনুরোধকে অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য বলে মনে করেছে। কারণ নির্ধারিত প্রোটোকল অনুযায়ী এই ধরনের বৈঠক নির্বাচন কমিশনের কার্যালয়ের ভেতরেই অনুষ্ঠিত হতে হয়।’’ সূত্র: এনডিটিভি।
সভায় প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরসহ নির্বাচন কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। কমিশনের অন্য সদস্যরা হলেন বদরুল এইচ খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া।
নির্বাচন কমিশনের পক্ষে কমিশনার রুহুল আমিন সরকার ঠিকানাকে জানান, প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সেলিম-আলী পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, কুনু-ফিরোজ পরিষদের সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ সভায় অংশ নেন। দুই পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির ৫ জন করে প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে দুই পূর্ণাঙ্গ প্যানেল ও সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৩ জন ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনে ব্যবহারের জন্য প্রস্তুত করা স্যাম্পল ব্যালট প্রার্থীদের সামনে উপস্থাপন করা হয়। ব্যালট পর্যালোচনা করে প্রার্থীরা বেশ কিছু সংশোধনী ও পরামর্শ দেন। বিশেষ করে কয়েকজন প্রার্থীর নামের বাংলা ও ইংরেজি বানানে অসঙ্গতির বিষয়টি উঠে আসে। বাংলা বানান নিয়েও কিছু সংশোধনের সুপারিশ করা হয়। কমিশন এসব প্রস্তাবের যৌক্তিক অংশ গ্রহণ করে চূড়ান্ত ব্যালট ছাপানোর আগে প্রয়োজনীয় সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে।
ভোটের দিন প্রতিটি কেন্দ্রে কতজন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রার্থীদের পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হলে নির্বাচন কমিশন সেটি গ্রহণ করে।
কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই পোলিং এজেন্ট সংক্রান্ত ব্যবস্থা চূড়ান্ত করা হবে।
সভায় বিশেষ গুরুত্ব পায় একজন ভোটারের একাধিকবার ভোট দেওয়ার সম্ভাবনা বা ভোটার তালিকায় ‘ডাবল ভোট’-এর বিষয়টি। নির্বাচন কমিশন এ ব্যাপারে জানায়, ভোটারদের তথ্য এমনভাবে সমন্বয় ও চিহ্নিত করা হচ্ছে যাতে একজন ভোটার কোনো অবস্থাতেই একাধিকবার ভোট দিতে না পারেন। একজন ভোটার একবারই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ডাবল ভোট ঠেকাতে ভোটার তালিকা ও সংশ্লিষ্ট তথ্য বিশেষভাবে যাচাই ও হাইলাইট করার ব্যবস্থাও থাকবে বলে সভায় জানানো হয়।
ভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক প্রার্থী প্রতিটি ভোটকেন্দ্রে একবার করে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ১০ মিনিট অবস্থান করতে পারবেন।
কোনো প্রার্থীর উপস্থিতির কারণে ভোটগ্রহণের স্বাভাবিক পরিবেশ যেন প্রভাবিত না হয় এবং সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন—সে লক্ষ্যেই এ সীমা নির্ধারণ করা হয়েছে।
দুই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকেও প্রতি কেন্দ্রে পাঁচজন করে অনুমোদিত প্রতিনিধি প্রবেশের সুযোগ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সভায় নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানায়, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে সকল প্রার্থী, প্যানেল, নির্বাচন পরিচালনা কমিটি, পোলিং এজেন্ট ও সমর্থকদের বাংলাদেশ সোসাইটির নির্বাচন বিধিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু কমিশনের প্রচেষ্টায় সম্ভব নয়; এজন্য প্রতিদ্বন্দ্বী সকল পক্ষের দায়িত্বশীল আচরণ ও আন্তরিক সহযোগিতা জরুরি।
নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, সে জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রার্থীদের পক্ষ থেকেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহযোগিতার কথা জানানো হয়।
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৫ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, দুই পরিষদের প্রচারণার পাশাপাশি ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও উত্তেজনা।
ঠিকানা/শই
এ আলোচনায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিভিন্ন পদক্ষেপের ওপর আলোকপাত করা হয়।
এর আগে মঙ্গলবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এরও আগে গত ১১ আগস্ট নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশে নিযুক্ত এ ভারতীয় হাইকমিশনার।
বৈঠকে টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহের কথাও জানান তারা।
প্রতিনিধিদল বাংলাদেশে টয়োটার কার্যক্রম আরও সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে।
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করবে বলে তিনি জানান।
বৈঠকে টয়োটা পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে টয়োটা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করে দেশের সব বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার সেবা ও কার্যক্রম আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে “বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য” উন্নয়ন দর্শনকে সামনে রেখে Hybrid Electric Vehicle (HEV) উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু করা হবে, যা ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।
টয়োটা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও অবদান রাখতে আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে টয়োটার সম্ভাব্য উদ্যোগ ও আগ্রহের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
৬ অক্টোবর (মঙ্গলবার) এজেইজায় অবস্থিত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মেসির হাতে এই ডিগ্রি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউবিএ-এর রেক্টর রিকার্ডো গেলপি, উপ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি এবং এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেল থেকে মেসির এই অর্জনের খবর নিশ্চিত করে লেখা হয়,
‘আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসি বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অনারিস কাউজা’ উপাধি গ্রহণ করেছেন। অভিনন্দন, কিংবদন্তি!’
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়ের এক মাসেরও বেশি সময় পর এবং তার বাবা ও দীর্ঘদিনের প্রতিনিধি জর্জ মেসির প্রয়াণের শোক কাটিয়ে এই সিদ্ধান্ত নেন তিনি।
আর্জেন্টিনার হয়ে রেকর্ড ২০৩ ম্যাচে অংশ নিয়ে ১২৪টি গোল করেছেন তিনি, যা লাতিন আমেরিকার ফুটবল ইতিহাসেরও সর্বোচ্চ। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে তীরে গিয়ে তরী ডুবলেও, ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে দেশকে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা এনে দেন মেসি। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে দেশের ২৮ বছরের শিরোপাখরা কাটান তিনি। পরে ২০২৪ সালে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতেন এই কিংবদন্তি।
এদিকে, ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ছয়টি ফিফা বিশ্বকাপে অংশ নিয়ে ৩৪ ম্যাচে ২১টি গোল করেছেন মেসি। তিনি টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। সদ্যসমাপ্ত ২০২৬ বিশ্বকাপে তিনি ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকও অন্তর্ভুক্ত ছিল।
এর আগে, ২০১৬ সালে চিলির কাছে কোপা আমেরিকা হারের পর একবার ক্ষোভে অবসরের ঘোষণা দিলেও পরে ফিরে এসে দেশকে পরম আরাধ্য সোনালী ট্রফি এনে দিয়েছিলেন এই মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির জার্সিতে খেলা চালিয়ে যাবেন মেসি।
এর আগে ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে মহাসড়কের সড়কদ্বীপে স্থাপিত ভাস্কর্যটির মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালা ঝুলতে দেখা যায়।
পরে এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ভাস্কর্যটির মাথা থেকে জুতার মালাটি সরিয়ে ফেলেন।
স্থানীয়রা জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সড়কদ্বীপে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সাদা রঙের নির্মাণাধীন ভাস্কর্যটির মাথায় জুতার মালা ঝুলতে দেখেন পথচারীরা। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বীর মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নেসহ স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল বলেন, ‘খবর পেয়েই আমরা লোক পাঠিয়ে অবমাননাকর ওই বস্তু সরিয়ে নিয়েছি। এটি শুধু নিন্দনীয়ই নয়, বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে চরম রক্তক্ষরণের কারণ।
মুক্তিসংগ্রামের শ্রেষ্ঠ নায়কের প্রতি এই ঘৃণ্য আচরণ পুরো জাতির জন্য চরম অপমানজনক। আমরা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’
ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমরা উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক করেছি। জেলা পুলিশের একাধিক বিশেষ টিম ও গোয়েন্দা শাখা ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছে। প্রাথমিক তদন্তে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছি।
আশা করছি খুব দ্রুতই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মারক ও বীরশ্রেষ্ঠের প্রতি এমন অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি সভা শেষে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘৃণ্য কর্মকাণ্ডের পেছনে যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় হামদহ এলাকা থেকে আব্দুর রহমান সম্রাটকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর বাড়াতে উদ্যোগী হয়। এরই অংশ হিসেবে দুই দফায় যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান।
এরমধ্যেই এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করে ইউরোপীয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। সরকারের পক্ষ থেকে এয়ারবাস কেনার আলোচনার কথা বলা হলেও শেষ পর্যন্ত সেই আলোচনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে কালকের চুক্তির মাধ্যমে।
এই চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি মিশ্র এয়ারলাইন্স হওয়ার দিকে হাঁটা শুরু করলো। অর্থাৎ এতদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি বোয়িংয়ের উড়োজাহাজেই বিভিন্ন রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালিয়ে আসছিল। তবে এবার বহরে এয়ারবাসও যুক্ত করতে যাচ্ছে। যদিও বিশ্বের বড় এয়ারলাইন্সগুলো বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ দিয়ে তাদের বহর সাজিয়ে আসছিল। দেশের বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরেও বোয়িংয়ের সঙ্গে একাধিক এয়ারবাস রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে এক অনুষ্ঠানে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই হবে। এই চুক্তিকে বিমানের বহর সম্প্রসারণ এবং বাংলাদেশের এভিয়েশনের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করা হয় তাতে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত থাকবেন।
বিমানের বিজ্ঞপ্তিতে এয়ারবাস থেকে কী ধরনের উড়োজাহাজ কেনার চুক্তি হচ্ছে, তা উল্লেখ করা না হলেও গত ২৯ সেপ্টেম্বর এক প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, ১০টি এয়ারবাসের মধ্যে চারটি ওয়াইডবডি (সুপ্রশস্ত) এ ৩৫০-৯০০ এবং ছয়টি ন্যারো বডির এ ৩২১ নিও উড়োজাহাজ কেনা হচ্ছে।
এদিকে সোমবার সচিবালয়ে বিমানমন্ত্রীর সঙ্গে ঢাকায় জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজের নেতৃত্বে জার্মানির তথা ইউরোপের অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় বিমানসংস্থা লুফথানসার একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
ওই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নে ১০টি এয়ারবাস কেনার চুক্তি স্বাক্ষরের জন্য কাজ করছি। তবে এয়ারবাসের ডেলিভারির সময়কাল এগিয়ে আনা জরুরি। ওই সময় তিনি ২০৩০ সালের আগেই এয়ারবাসের ডেলিভারি শুরু হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার অগ্রযাত্রায় জার্মানির বিমানসংস্থা লুফথানসার সঙ্গে কাজ করতে সরকারের আগ্রহের কথাও জানান বিমানমন্ত্রী।
প্রতিনিধি দলকে তিনি বলেন, লুফথানসা বিশ্বে প্রখ্যাত এভিয়েশন প্রতিষ্ঠান। তাই দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় মেইনটেইনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহোল স্থাপনের বিষয়ে লুফথানসার বিনিয়োগের সুযোগ রয়েছে। তাছাড়া দেশেই দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিষ্ঠানটি বিমানের সঙ্গে কাজ করতে পারে।
সাক্ষাৎ অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বিমান চলাচল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও এ সময় কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে পুলিশ আটক করে। মূলত ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এরই অংশ হিসেবে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা নির্বাচন সদনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পথ আটকে দেয়। এর প্রতিবাদেই আকাশবাণী ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস নেতারা।
বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছে। কংগ্রেস নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়া পর্যন্ত এবং তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।
এর আগে মঙ্গলবার দুপুরে মিছিল এগোতে না দেওয়ার পর পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে তাদের পুলিশ বাসে তোলা হয়। তবে পরে তারা বের হয়ে নির্বাচন কমিশন সদর দপ্তরের পাশে অবস্থিত আকাশবাণী ভবনে প্রবেশ করেন। শেখ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
এদিকে এই বিক্ষোভের জেরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা পুরোপুরি অস্বীকার করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট। তারা জানিয়েছে, এটি সম্পূর্ণ বানোয়াট খবর এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।সূত্র: এনডিটিভি
স্থানীয় সময় ৬ অক্টোবর (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি জানান, অচলাবস্থা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা বন্ধ হয়নি। কাতার ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে বিভিন্ন পক্ষের সংবেদনশীল বিষয়গুলো বিবেচনায় নিয়ে এসব বার্তা আদান-প্রদান করা হচ্ছে।
আল-হাশমি বলেন, এই সংঘাতের আকার ও এর কারণে পুরো বিশ্বকে যে চড়া মূল্য দিতে হচ্ছে, তা বিবেচনা করে আলোচনার টেবিলে সমঝোতার মাধ্যমে অবিলম্বে এই যুদ্ধের অবসান ঘটাতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
একই দিনে কাতারের রাজধানী দোহায় রাজপ্রাসাদে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এক বৈঠকে মিলিত হন।
চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি, জুনে সমঝোতা স্মারক ও গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পরোক্ষ আলোচনা হওয়া সত্ত্বেও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধ এখনও কাটেনি।
এর আগে সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘অর্থহীন’ হয়ে পড়েছে এবং এটি কেবল নতুন করে হামলার পথই প্রশস্ত করছে।
এবারের সম্মেলনে শিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিহত করা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী দুঃশাসন ও মৌলবাদী-সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান এবং ছাত্ররাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
সম্মেলনের মধ্য দিয়ে দেশের শিক্ষা ও ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি, শিক্ষার ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ক্রমবর্ধমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কেও কথা পূনর্ব্যক্ত করে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সহযোগিতা, শিক্ষা ও প্রশিক্ষণ, কনস্যুলার সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করে।
ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী আনিস মাত্তাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও জোরদারে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবের মধ্যে রয়েছে—ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা-অন-এরাইভাল পুনরায় চালু করা, বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধজাত পণ্য আমদানি করা, ইন্দোনেশিয়ার বিভিন্ন পণ্যের পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের জন্য জি-টু-জি ভিত্তিতে বাংলাদেশ থেকে পাটের ব্যাগ ক্রয় করা, বাংলাদেশি আলুর জন্য ইন্দোনেশিয়ার বাজার উন্মুক্ত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা।
এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারক ইন্দোনেশিয়ার কাছে হস্তান্তর করেন হুমায়ুন কবির।
ইন্দোনেশিয়াকে বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের বাজার উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু’দেশের মধ্যে এ সংক্রান্ত সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার আহ্বান জানান।
আনিস মাত্তা ঢাকা সফরের আমন্ত্রণ ও উষ্ণ আতিথেয়তার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতেও আগ্রহ প্রকাশ করেন।
এ লক্ষ্যে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী আগামী পাঁচ থেকে ১০ বছরে অগ্রাধিকারভিত্তিক যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন। তিনি দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকা-জাকার্তা সরাসরি বিমান চালু করার আহ্বান জানান।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী আনিস মাত্তার দূরদর্শী প্রস্তাবনার ভূয়সী প্রশংসা করেন।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের জন্য হুমায়ুন কবির ইন্দোনেশিয়া সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের (আরসিইপি) সদস্যপদ অর্জনে ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন।
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমাওে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে ইন্দোনেশিয়ার অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন। আনিস মাত্তা এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ার পুনঃসমর্থন ব্যক্ত করেন।
ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী আনিস মাত্তা চার দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন। সূত্র- বাসস্
মার্সেই, নঁতে ও লিওঁ শহরে মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে ছিল- ‘তারা সত্যিই আমাদের পরোয়া করে না’ এবং ‘বাঁচব, নাকি পড়ব’।
স্ট্রাসবুর, লিওঁ ও রেনে শহরে বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারে।
গত দুই সপ্তাহ আগে ফ্রান্সের রাজধানী প্যারিসের অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত উপশহরগুলোতে এ আন্দোলনের সূচনা হয়। এরপর ধীরে ধীরে তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি বিক্ষোভ সমাবেশে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ মোতায়েন করেছে সরকার।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের কিছু অংশ এখন নগর সহিংসতায় রূপ নিয়েছে।
সংঘর্ষে কিশোরের হাত উড়ে যাওয়ার দাবি
সোমবার উত্তর ফ্রান্সে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ১৫ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে প্রায় ২০০ থেকে ২৫০ জন বিক্ষোভকারী পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারে।
ফরাসি সংবাদপত্র লা ভোয়া দ্য নোর জানিয়েছে, বিক্ষোভের সময় ওই কিশোর পুলিশের একটি গ্রেনেড হাতে তুলে নেওয়ার পর সেটি বিস্ফোরিত হয়। এতে তার একটি হাত ও বাহুর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাটি বিক্ষোভের মাত্রা ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে হাই স্কুল শিক্ষার্থীদের সংগঠনের তথ্য অনুযায়ী, দেশজুড়ে প্রায় দুই হাজার উচ্চবিদ্যালয় অবরুদ্ধ করা হয়েছে অথবা দিনের জন্য বন্ধ রাখতে হয়েছে।
স্ট্রাসবুরের সদ্য উচ্চবিদ্যালয় শেষ করা এবং দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থী হুগো ভেটজেল বলেন, “উত্তর যখন সহিংসতা হয়, তখন বোঝা যায় গণতন্ত্র আর কাজ করছে না।”
তিনি আরও বলেন, “অভিজাত শ্রেণি ও আমাদের মধ্যে এত বড় ব্যবধান রয়েছে।”
শিক্ষার্থীদের দাবিতে পদক্ষেপের নির্দেশ
বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু মন্ত্রীদের শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে পর্যাপ্ত দক্ষতা নেই- এমন শিক্ষকদের পরিবর্তে যোগ্য শিক্ষক নিয়োগ, মধ্যাহ্নভোজের বিরতি দীর্ঘ করা এবং বিদ্যালয়ে প্রতিদিনের ক্লাস ও কার্যক্রমের সময়সূচি পরিবর্তন।
এছাড়া পুরোনো ও জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কারের বিষয়টিও সরকার পর্যালোচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী লেকর্নু। এ বিষয়ে মন্ত্রীদের অক্টোবরের শেষ নাগাদ প্রস্তাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পথ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।
গ্রেফতার ৬ হাজারের বেশি
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্দোলন শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৬ হাজার ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশই ১৮ বছরের কম বয়সী।
দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে ১ হাজার ৮০০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা বা বিচারিক কার্যক্রম শুরু করা হবে। তাদের মধ্যে ১ হাজার ৪৮৩ জনই অপ্রাপ্তবয়স্ক।
প্রধানমন্ত্রী লেকর্নুর দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে অন্তত ২১৫ জন কিশোর আহত হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৭১৫ জন পুলিশ সদস্য।
আন্দোলন ছড়িয়ে পড়ায় বাড়ছে চাপ
শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষক সংকট, বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষাজীবনের নানা সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলন এখন ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্কের গ্রেফতার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সরকার একদিকে শিক্ষার্থীদের কিছু দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলছে, অন্যদিকে সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। ফলে শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন সরকারের জন্য একই সঙ্গে নীতিগত ও আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সূত্র: আল-জাজিরা
ডেপুটি স্পিকার বলেন, বিগত প্রায় দেড় দশকে দেশে প্রকৃত গণতন্ত্র বহাল ছিল না, তবে বর্তমানে সংসদে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধার করা হয়েছে। এখন সংসদীয় স্থায়ী কমিটিগুলো অত্যন্ত সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করছে এবং বিরোধী দল জাতীয় সংসদে তাদের যথাযথ ও দায়িত্বশীল ভূমিকা রাখছে, যা সংসদীয় রাজনীতিতে এক ইতিবাচক পরিবর্তন এনেছে।
এসময় যুক্তরাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানকে মডেল হিসেবে নিয়ে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার কাজ চলছে। সেইসঙ্গে ২০২৬ সালের এই অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন দেশ ও বিদেশে সর্বত্র সার্বজনীন গ্রহণযোগ্যতা পেয়েছে বলেও জানান তিনি।
এসময় ব্রিটিশ প্রতিনিধিরা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার ও মর্যাদার চোখে দেখা হয়। বর্তমান জাতীয় সংসদে বহু সংসদ সদস্য ও সরকারের একাধিক মন্ত্রী রয়েছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। একই সাথে আলোচনায় বাংলাদেশ পার্লামেন্টে দীর্ঘ সময় নারী নেতৃত্বের ধারাবাহিক ভূমিকার বিষয়টিও প্রশংসা পান প্রতিনিধিদলের কাছে।
আলোচনায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে, যা একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে ব্রিটেনের নাগরিক সুবিধার আদলেই রূপ দেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের মতো বাংলাদেশের ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে নিরলস কাজ করছেন। ব্রিটিশ পার্লামেন্টকে বাংলাদেশ পার্লামেন্টের জন্য একটি অনন্য মডেল হিসেবে বিবেচনা করেন। এ সময় ব্রিটিশ প্রতিনিধিদলের পক্ষ থেকে বাংলাদেশে যুক্তরাজ্যের বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের শাখা খোলার আগ্রহ প্রকাশ করা হয়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায়ে এখন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার এবং ঐতিহাসিক সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছে।
ডেপুটি স্পিকার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্কের গভীরতা তুলে ধরে বলেন, দুই দেশের এই বন্ধুত্ব অত্যন্ত নিবিড় ও ঐতিহ্যগত। বিশেষ করে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়, যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের শাখা বাংলাদেশে চালু এবং দুই দেশের যৌথ কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার অপসানা বেগম, শওকত আদম এবং যুক্তরাজ্যের এপিপিজির জ্যেষ্ঠ কর্মকর্তা লর্ড কুরবান হোসেন। এছাড়াও, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্রিটিশ প্রতিনিধিদলকে বাংলাদেশ সংসদ ভবন ও নবনির্মিত জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানান, যার জবাবে প্রতিনিধিদল অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক। হামলায় মোট ১২ জন ক্রু আহত হয়েছেন, যাদের ১১ জনই ভারতীয়।
এক বিবৃতিতে এমইএ বলেছে, ওমানের উপকূলের কাছে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসে হামলার নিন্দা জানাই। হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে একটি প্রজেক্টাইল আঘাত হানে।
বিবৃতিতে আরও বলা হয়, মোট ১৯ জন ক্রুর মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক। জানা গেছে, ১২ জন ক্রু আহত হয়েছেন, যার মধ্যে ১১ জন ভারতীয়।
অঞ্চলটিতে জাহাজে হামলার ধারাবাহিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এমইএ বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করছে তারা।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে হবে।
ওমানি কর্তৃপক্ষের সহযোগিতায় আহত নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ওমানের খাসাব শহরে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আহত নাবিকদের উদ্ধারে সহায়তার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে ভারত। সূত্র : এনডিটিভি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির নোট অব ডিসেন্টসহ সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে কি না; এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা অঙ্গীকার, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’
তিনি বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য; সে জায়গায় আমরা নেই।
ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষর হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই সংবিধান সংশোধনের অন্য বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। তাই সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরো বিষয় বিবেচনায় নেওয়া হবে।
তিনি বলেন, ‘আরো অনেক বিষয় আছে এখানে সংশোধনের মধ্যে আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, বিভিন্ন জনতার মধ্যে আছে। আমাদের আরো কিছু বক্তব্য হয়তো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসতে পারে।
সেগুলো আমরা ধারণ করে একটা বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্য রিপোর্টটা প্রদান করব।’
এদিকে বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। এতে শহীদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোট ৬৩ জন অংশ নেন।
শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়েছেন বলে জানান কমিটির সভাপতি। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় ধারণ করার প্রস্তাবও এসেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য আইন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের জন্য সাংবিধানিক সুরক্ষাও সংবিধানের নির্দিষ্ট জায়গায় ধারণ করা হবে।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত করার দাবিও এসেছে বলে জানান তিনি। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৫৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। বর্তমান মেয়াদে তিন বছরের মধ্যে কর্মসূচিটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
সম্মানির হার অনুযায়ী, ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম ২ হাজার টাকা করে পাবেন।
পুরোহিত পাবেন ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা। এ ছাড়া বিহার অধ্যক্ষ ৫ হাজার, উপাধ্যক্ষ ৩ হাজার, যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা করে সম্মানি পাবেন। ধর্মীয় উৎসব উপলক্ষে বার্ষিক উৎসব ভাতাও দেওয়া হবে।
উপদেষ্টা জানান, ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিন মসজিদের ২২৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের ১০ জন পুরোহিত ও সেবাইতকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হয়েছে।
দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির আওতা বাড়িয়ে কার্ডধারীদের মাসে ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে দরিদ্র মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে খাদ্য সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে।
বেকারদের কর্মসংস্থানের জন্য আগামী ডিসেম্বরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থীদের ডাটাবেস তৈরি করা হবে।
একই সঙ্গে শিল্প-কারখানার কর্মীর চাহিদার তথ্য নিয়ে অনলাইন ও অফলাইন ডাটাবেস করা হবে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।
এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রারম্ভিক জ্বালানি বহনকারী কার্গো বিমান গত ২ অক্টোবর রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে বলে জানান উপদেষ্টা।
তিনি জানান, সেপ্টেম্বরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান চালিয়ে এক হাজার ৮৮৫টি প্রতিষ্ঠানকে এক কোটি ৮১ লাখ পাঁচ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। চলতি সপ্তাহে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৯ দশমিক ১৯ মেট্রিক টন দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ ছাড়া পরিবেশদূষণের ঘটনায় ১১২টি মামলা করে ১৩ লাখ ৫৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গত সাত মাসে প্রায় চার লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৪ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে নৌকা দুটির মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, এতে বেশ কয়েকজন পানিতে ডুবে মারা যান। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, ‘দিয়ু সে কাশে’ নামের একটি ধাতব নৌকা রাজধানী কিনশাসা থেকে আসার সময় ‘এইচবি সুপার ভিক্টোর’ নামের কাঠের নৌকার সঙ্গে ধাক্কা খায়। দ্বিতীয় নৌকাটি বাসিঙ্গা থেকে আসছিল।
সংঘর্ষের পর প্রায় সব যাত্রী পানির নিচে আটকা পড়েন এবং নৌকা দুটির একটি ডুবে যায়। নিহতদের ইতোমধ্যে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাতে নৌযান চলাচলের সময় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মী জানান, কিনশাসা থেকে আসা নৌকাটিতে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।
ডিআর কঙ্গোতে নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রী বহন, রাতে নৌযাত্রা, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত অবকাঠামোর অভাব এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে জুলাইয়ে কাসাই প্রদেশে সরকারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়। সূত্র: আল জাজিরা
ঠিকানা/এএস
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরো বাড়ানোর সুযোগ রয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এভিয়েশন প্রতিষ্ঠান হিসেবে লুফথানসা বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগ করতে পারে।
বিশেষ করে দেশে এমআরও কেন্দ্র স্থাপনে প্রতিষ্ঠানটির বিনিয়োগের সুযোগ রয়েছে।
এ ছাড়া দেশে দক্ষ এভিয়েশন জনবল তৈরির ক্ষেত্রেও লুফথানসার সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল’ (এইচআরসিএম) তালিকায় বাংলাদেশের অবস্থান নিয়েও আলোচনা হয়। ২০১৭ সাল থেকে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া কার্গোর ক্ষেত্রে এ বিধিনিষেধ বহাল রয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নিরাপত্তা অডিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। এ অবস্থায় এইচআরসিএম বিধিনিষেধ প্রত্যাহারে জার্মানির সহযোগিতা চান তিনি।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের বিষয়টিও উঠে আসে। মন্ত্রী জানান, বিমানকে আরো শক্তিশালী করতে ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।
তবে উড়োজাহাজগুলোর সরবরাহের সময় এগিয়ে আনার প্রয়োজন রয়েছে। ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিমান যোগাযোগ বাড়ানো এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি এভিয়েশন ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে ২২ জেলায় ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠা করা হচ্ছে।
এ ছাড়া সম্প্রতি সরকারি উদ্যোগে কড়াইল বস্তিতে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে, যেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে বলেও জানান ড. এম এ মুহিত।
প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ (প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্তকরণ) ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে জরুরি।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে ড. এম এ মুহিত বলেন, শত সীমাবদ্ধতার মাঝেও প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতিবন্ধী শিশুদের জন্য একটি সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে তিনি স্বাস্থ্য সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
প্রতি বছর ৬ অক্টোবর বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত হয়। দিনটি সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার, চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
সেরিব্রাল পালসি শুধু শিশুর চলাফেরার সমস্যা নয়, এর সঙ্গে কথা বলা, খাওয়া, দৃষ্টি, শ্রবণ, শেখা ও দৈনন্দিন কাজেও বিভিন্ন মাত্রার সমস্যা যুক্ত হতে পারে। তবে সবার অবস্থা এক নয়। অনেকেই সামান্য সহায়তায় স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির অব্যাহত আগ্রহের প্রশংসা করেন। প্রতিনিধিদলে হাউস অব লর্ডসের সদস্য শওকত আদম এমপি ও লর্ড কুরবান হুসেইনও ছিলেন।
এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি তুলে ধরেন হুমায়ুন কবির।
যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ ও ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধ হিসেবে এপিপিজির ভূমিকার কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরতে যুক্তরাজ্যের পার্লামেন্টের সঙ্গে আরও বেশি সম্পৃক্ততা তৈরিতে এপিপিজির সহযোগিতা চান।
প্রতিনিধিদলটি বুধবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে উল্লেখ করে এপিপিজির প্রতিনিধিরা রোহিঙ্গা সম্প্রদায়ের দুর্দশা মোকাবিলায় তাদের সমর্থনের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজভূমিতে টেকসই প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় সোচ্চার থাকার আশ্বাস দিয়েছে প্রতিনিধিদলটি।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও বিনিময় জোরদার গুরুত্ব পায়। পাশাপাশি গণতান্ত্রিক সংহতি, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি কাজে লাগানো এবং মানবাধিকারের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করে এবং সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চ্যানেলের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।
ঠিকানা/এএস
সকাল ১১টার দিকে মিছিলটি শুরু হয়। একপর্যায়ে পুলিশের দেওয়া ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরে নির্বাচন সদনের কাছাকাছি আকাশবাণী কার্যালয় চত্বরে অবস্থান নেন বিরোধী সাংসদেরা। সেখানে রাহুল গান্ধী বলেন, ‘আমরা শুধু ওদের মোকাবিলা করছি না। আমরা ওদের ধ্বংস করে দেব।’
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও এনসিপির সুপ্রিয়া সুলেসহ বিভিন্ন দলের নেতারা এতে অংশ নেন।
নির্বাচন সদনের অদূরে নীতি আয়োগের কার্যালয়ের সামনে পুলিশ মিছিল আটকে দিলে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদেরা। এ সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
এর মধ্যে আকাশবাণী কার্যালয় চত্বরের ভেতর দিয়ে নির্বাচন সদনের দিকে যাওয়ার চেষ্টা করেন রাহুল গান্ধী। পুলিশ সেখানেও তাকে আটকে দেয়। পরে প্রিয়াঙ্কা গান্ধীসহ আরও কয়েকজন সাংসদ সেখানে পৌঁছান। দুপুরে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল।
রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য তারা এখানে এসেছেন। তার সঙ্গে আরও প্রায় ৩০০ সাংসদ এসেছেন, তারাও গণতন্ত্র রক্ষার লড়াই করছেন।
নরেন্দ্র মোদি, অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একই প্রসঙ্গে টেনে রাহুল অভিযোগ করেন, তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। তার ভাষ্য, মোদি, শাহ ও ভাগবত ‘ভোট চুরি’ করে দেশকে ‘হাইজ্যাক’ করেছেন এবং জ্ঞানেশ কুমার তাদের সহায়তা করেছেন।
বিজেপি রাহুল গান্ধীকে আবার রাজনৈতিকভাবে ‘লঞ্চ’ করার চেষ্টা চলছে বলে যে মন্তব্য করেছে, সে বিষয়ে জানতে চাইলে রাহুল বলেন, বিজেপি কী বলল, তাতে তার কিছু যায় আসে না। এরপরই তিনি বলেন, ‘আমরা শুধু ওদের মোকাবিলা করছি না। আমরা ওদের ধ্বংস করে দেব।’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগও করেন রাহুল। তিনি বলেন, প্রায় ৩০০ জন সাংসদ তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁদের আটকে দিয়েছে।
রাহুল বলেন, তারা নির্বাচিত জনপ্রতিনিধি। নির্বাচন কমিশন মাত্র ৫০ গজ দূরে থাকা সত্ত্বেও তাদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। তার প্রশ্ন, বিরোধী দলের ৩০০ সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চাইছেন, কিন্তু কমিশন তাদের সঙ্গে দেখা করছে না-এমন পরিস্থিতিতে গণতন্ত্রের অর্থ কী?
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, তাদের লড়াই অবিচারের বিরুদ্ধে। স্বাধীনতার পর পাওয়া সর্বজনীন ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার সরকারের ‘হাতের পুতুল’ হয়ে গেছেন বলেও মন্তব্য করেন খড়্গে।
তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে একতরফাভাবে ৯০ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনালে বহু আবেদন এখনো অমীমাংসিত রয়েছে বলেও দাবি করেন তিনি। জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিও জানান অভিষেক।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে। ২০১৭, ২০১৯, ২০২২ ও ২০২৪ সালেও কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বলে দাবি করেন তিনি। এবার পশ্চিমবঙ্গে কমিশন ‘নির্লজ্জের মতো’ আচরণ করেছে বলেও মন্তব্য করেন অখিলেশ।
মঙ্গলবারের মিছিলে বিরোধী জোটের বিভিন্ন দলের আরও অনেক সাংসদ অংশ নেন।  সূত্র: আনন্দবাজার পত্রিকা
ঠিকানা/এএস
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র ও সংসদীয় রীতির অনুপস্থিতির কারণে বর্তমান সরকারকে বেগ পেতে হচ্ছে এবং সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে।
এ সময় কানাডার হাইকমিশনার জানান, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বার্ষিক চার বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে এবং এক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণের আরো সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, আইটি, আউটসোর্সিংসহ অন্যান্য ক্ষেত্রে অধিকতর সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় কানাডার হাইকমিশনার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
একইসঙ্গে তিনি রোহিঙ্গা ইস্যুতে কানাডা সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, কানাডা সরকার এ পর্যন্ত প্রায় ৬০০ মিলিয়ন ডলারের সহযোগিতা প্রদান করেছে।
অব্যাহত সহযোগিতার জন্য রাষ্ট্রপতি  কানাডা সরকারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কানাডাকে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।
তিনি শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে কারিগরি, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতে কানাডার সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান। রাষ্ট্রপতি বলেন, এক লাখেরও বেশি বাংলাদেশি কানাডার উন্নয়নে অবদান রাখছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া কানাডার পক্ষে রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস উপস্থিত ছিলেন।
৬ অক্টোবর (মঙ্গলবার) দিল্লিতে স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
এর আগে গতকাল সোমবার রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান। তবে তার এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা মোদির কার্যালয়ের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে (‘পলিটিক্যাল অ্যাপয়েন্টি’) এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর অফিস।
ফলে দিল্লিতে গেলে তিনি সচরাচর প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই সরাসরি দেখা করেন, অন্য কেরিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারেও সেই রেওয়াজের কোনো ব্যতিক্রম হয়নি।
প্রতিবেদনে আরো বলা হয়, এর আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত তা এখনো বাস্তবায়িত হয়নি। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লি ঝুলিয়ে রেখেছে –বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি প্রবল অস্বস্তির উপাদান হয়ে রয়েছে।
তা ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই সরকারের মধ্যে আলোচনাতেও কোনো অগ্রগতি নেই– ৩০ বছর মেয়াদি এই গুরুত্বপূর্ণ জল ভাগাভাগির চুক্তি আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে।
বিস্তারিত আসছে...
ঠিকানা/এএস
এর আগে, ৫ অক্টোবর (সোমবার) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন মার্কিন মনোরোগ বিশেষজ্ঞ ও নিউরোলজিস্ট কার্ল ডাইসেরথ এবং জার্মান বিজ্ঞানী পিটার হেগেমান ও জর্জ নাগেল। অপ্টোজেনেটিকস নিয়ে গবেষণার জন্য তারা পুরস্কৃত হন।
দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো নামের এক বিশেষ ধরনের কণাকে শনাক্ত করা সম্ভব— ফ্রান্সিস হালজ্যান এই ধারণা প্রথম উপলব্ধি করেছিলেন। তার দূরদর্শিতা ও বৈজ্ঞানিক নেতৃত্বের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি—এক ঘনক কিলোমিটার আয়তনের বরফের বিশাল অঞ্চল, যেখানে অসংখ্য আলোকসংবেদী সেন্সর স্থাপন করা হয়েছে। আইসকিউবের মাধ্যমে গবেষকরা দূরবর্তী মহাবিশ্বের অত্যন্ত শক্তিশালী ও উচ্চ-শক্তির প্রক্রিয়া থেকে আসা নিউট্রিনো শনাক্ত করতে পারেন।
নিউট্রিনো সর্বত্রই রয়েছে, কিন্তু তারা নিজেদের উপস্থিতি সহজে জানান দেয় না। এসব কণা পৃথিবীর ভেতর দিয়ে এমনকি আমাদের শরীরের মধ্য দিয়েও চলে যায়, অথচ আমরা তা টের পাই না। অত্যন্ত বিরল ক্ষেত্রে কোনো একটি নিউট্রিনো পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। আর এই সংঘর্ষই উপযুক্ত যন্ত্রের মাধ্যমে নিউট্রিনো শনাক্ত করার সুযোগ তৈরি করে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই জানেন, মহাবিশ্বে এমন কিছু প্রাকৃতিক কণা ত্বরক রয়েছে, যেগুলো এমন শক্তির কণা ছুড়ে দেয়, যার শক্তি পৃথিবীর গবেষণাগারে তৈরি করা সম্ভব সর্বোচ্চ শক্তির কণার চেয়েও প্রায় ১০ লাখ গুণ বেশি। তবে এসব উৎস সম্পর্কে অনেক কিছুই এখনও রহস্যময়। এগুলো কোথায়? এগুলো আসলে কী? আর এসব উৎসের ভেতরে প্রধানত কী ধরনের প্রক্রিয়া ঘটে?
অত্যন্ত উচ্চ-শক্তির নিউট্রিনোও একই ধরনের পরিবেশে তৈরি হয়, যেখানে অন্যান্য কণার উৎপত্তি ঘটে। তবে অন্য কণার তুলনায় নিউট্রিনোর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে—এগুলো কোনো বাধায় দিক পরিবর্তন না করে এবং শক্তি না হারিয়ে পৃথিবীতে পৌঁছাতে পারে। ফলে নিউট্রিনো এমন কিছু তথ্য আমাদের দিতে পারে, যা অন্য কোনো উপায়ে পাওয়া সম্ভব নয়।
১৯৮৮ সালে ফ্রান্সিস হালজ্যান প্রথম দক্ষিণ মেরুতে নিউট্রিনো শনাক্ত করার এই ধারণা উপস্থাপন করেন। কোনো নিউট্রিনো যখন পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেখানে এক ঝলক আলো তৈরি হয়। স্বচ্ছ হিমবাহের বরফের মধ্যে স্থাপন করা সেন্সরগুলো সেই আলোর ঝলক শনাক্ত করতে পারে।
দক্ষিণ মেরুর বরফ ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক হস্তক্ষেপ বা প্রতিবন্ধকতা তুলনামূলকভাবে কম এবং অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল—এখানে ভূমিকম্পও নেই। হালজ্যানের ধারণা শিগগিরই অন্যান্য গবেষকদের সমর্থন পায়। কয়েক বছরের মধ্যেই বরফের মধ্যে স্থাপন করা সেন্সর দিয়ে প্রাথমিক পরীক্ষা শুরু হয়।
মহাজাগতিক অত্যন্ত উচ্চ-শক্তির নিউট্রিনো অত্যন্ত বিরল। তাই পর্যাপ্ত সংখ্যক সংঘর্ষ শনাক্ত করতে বিপুল পরিমাণ বরফের প্রয়োজন হয়। এ কারণেই আইসকিউবকে প্রায় এক ঘনকিলোমিটার বরফজুড়ে স্থাপন করা হয়েছে। এর নির্মাণকাজ ২০১১ সালে শেষ হয়।
এর পরপরই গবেষকেরা প্রথম উচ্চ-শক্তির নিউট্রিনোর সন্ধান পান। কয়েক বছর পর তারা এমন নিউট্রিনো শনাক্ত করার ঘোষণা দেন, যেগুলোর উৎস অবশ্যই আমাদের সৌরজগতের অনেক দূরে। এর মধ্য দিয়ে মহাবিশ্বের নিউট্রিনোর উৎস খোঁজার গবেষণা নতুন গতি পায়।
নোবেল কমিটি ফর ফিজিক্সের চেয়ারম্যান মার্ক পিয়ার্স বলেন, ফ্রান্সিস হালজ্যান আন্তর্জাতিক গবেষক ও প্রকৌশলীদের একটি দলকে নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের একটি অসাধারণ বৈজ্ঞানিক যন্ত্র দিয়েছেন। তার অধ্যবসায় ও বৈজ্ঞানিক দূরদর্শিতা জ্যোতির্বিজ্ঞানের একটি নতুন ধরনের পথ উন্মুক্ত করেছে।
আইসকিউব প্রতিনিয়ত যে নিউট্রিনো-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে, তা গবেষকদের উচ্চ-শক্তির নিউট্রিনো সৃষ্টির জন্য প্রয়োজনীয় ভয়াবহ ও প্রচণ্ড শক্তিশালী মহাজাগতিক পরিবেশ সম্পর্কে নতুন জ্ঞান দেবে। এমনকি এর মাধ্যমে মহাবিশ্বে এখনও অজানা নতুন ধরনের মহাজাগতিক ঘটনাও আবিষ্কৃত হতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল দেভরেট এবং যুক্তরাষ্ট্রের জন মার্টিনিস। কোয়ান্টাম মেকানিকসকে বাস্তব প্রযুক্তিতে প্রয়োগ এবং এর মাধ্যমে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির বিকাশে অবদানের জন্য তাদের পুরস্কৃত করা হয়।
পদার্থবিজ্ঞানের পর বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল মৌসুম শেষ হবে।
১৯০১ সালে আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। ডিনামাইট আবিষ্কারক নোবেল তার যাবতীয় সম্পদ উৎসর্গ করেন মানবতার কল্যাণে, বিশেষ করে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি দিতে। পরে অর্থনীতিকে যুক্ত করা হয়, যার অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবছর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল প্রদান করা হয় সুইডেনের স্টকহোমে, আর একমাত্র শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছে। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩২ জন মারা গেছে।
একই সময়ে নতুন করে এক হাজার ২৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন।
একই সঙ্গে সংস্থাটি বলেছে, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত এবং সাহসী সংস্কার জরুরি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরে দেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে। আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। কর্মসংস্থান সৃষ্টিও থমকে গেছে। বিশেষ করে নারীরা চাকরি হারিয়েছেন। এমন পরিস্থিতিতে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটি বলেছে, বর্তমানে সবচেয়ে দরিদ্র প্রায় অর্ধেক পরিবারই কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতার বাইরে রয়েছে। ফলে সরকারি সহায়তার একটি বড় অংশ প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছাচ্ছে না। কর্মসূচিগুলোর লক্ষ্য নির্ধারণ আরও উন্নত করা গেলে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
বিশ্বব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, একাধিক খাদ্য ভর্তুকি কর্মসূচি একত্রিত করা, বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন আরও কার্যকর করা এবং এর সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ যুক্ত করা হলে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব হতে পারে। এতে একই সঙ্গে সরকারি সম্পদের অপচয় কমবে এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছানোর সুযোগ বাড়বে।
এ ক্ষেত্রে সরকারের ‘ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি’ বাস্তবায়ন ও সম্প্রসারণকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। এই ব্যবস্থার মাধ্যমে প্রমাণভিত্তিকভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষকে শনাক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যুক্ত করার সুযোগ তৈরি হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তার পাশাপাশি জ্বালানি ও কৃষি ভর্তুকিও দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ভূমিকা রাখে। তবে এসব সুবিধা কারা সবচেয়ে বেশি প্রয়োজনের মধ্যে রয়েছে, তা সঠিকভাবে শনাক্ত করা না গেলে সীমিত সরকারি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা কঠিন। তাই আরও সংবেদনশীল ও লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এদিকে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে থাকতে পারে। বিনিয়োগ কমে যাওয়া, রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতিতে চাপ অব্যাহত রয়েছে। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমার পাশাপাশি ব্যবসার ব্যয় বেড়েছে।
বিশ্বব্যাংক বলেছে, ব্যাংকিং খাতের দুর্বলতা ঋণপ্রবাহ ও বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণও অত্যন্ত দুর্বল। ২০২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের মাত্র ৮ দশমিক ৩ শতাংশ রাজস্ব আদায় হয়েছে, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। ফলে প্রয়োজনীয় খাতে সরকারের ব্যয় করার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে।
ব্যাংকিং খাতের দুর্বলতার চিত্রও উদ্বেগজনক। খেলাপি ঋণের হার ২০২৫ সালের ডিসেম্বরের ৩০ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালের জুনে ৩৩ দশমিক ২ শতাংশে উঠেছে। একই সময়ে রাজস্ব ঘাটতিও বেড়েছে। ২০২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের ৩ দশমিক ৫ শতাংশ রাজস্ব ঘাটতি থাকলেও ২০২৬ অর্থবছরে তা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।
তবে অর্থনীতির বহির্বিশ্বমুখী খাতে কিছুটা স্থিতিশীলতা রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। শক্তিশালী প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রার মজুত বৃদ্ধির কারণে বৈদেশিক খাতে স্থিতিশীলতা বজায় রয়েছে। জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং সরকারের সংস্কার কর্মসূচির গতি বাড়ানো গেলে ২০২৮ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসম বলেছেন, অর্থনৈতিক মন্দা এড়াতে এবং বেসরকারি বিনিয়োগনির্ভর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে ফিরতে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত সংস্কার প্রয়োজন। দরিদ্রদের সুরক্ষা এবং আরও বেশি ও উন্নত কর্মসংস্থান তৈরির জন্য এসব সংস্কার দ্রুত বাস্তবায়ন জরুরি।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য নির্ধারণের পাশাপাশি অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করার ওপরও জোর দেওয়া হয়েছে।
সংস্থাটির মতে, দরিদ্র মানুষের জন্য সহায়তা বাড়ানোর পাশাপাশি সেই সহায়তা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
এখন পর্যন্ত জবাব নেই এ প্রশ্নের। একসময় বড় কোটা পেয়েও তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। আর এখন কমে যাওয়া কোটার সব আসন প্রায় পূর্ণ হয়ে যাওয়ার পরও ২০ হাজারের বেশি মানুষের হজে যাওয়ার সুযোগের আবদার। ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশকে সৌদি সরকার এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ কোটা দিলেও তা পূরণ করা সম্ভব হয়নি। ২০২৫ সালের প্রাথমিক নিবন্ধন শেষে ৮৩ হাজার ৫২৭ জন নিবন্ধন করায় ৪৩ হাজার ৬৭১টি আসন খালি থাকে। কিন্তু ২০২৭ সালের জন্য বাংলাদেশের কোটা কমিয়ে ৭৮ হাজার ৫০০ জন করে দেয়ায় পাল্টে গেছে পরিস্থিতি। সৌদি আরব এখন অতিরিক্ত কোটা না দিলে কী হাল হবে?
২০২৭ সালে বাংলাদেশেরর কোটা কমে যাওয়া কি কেবল সৌদি আরবের একক সিদ্ধান্তেই হয়েছে? না, তা নয়। আরো কারণ আছে। গত কয়েক বছরে বড় কোটা পূরণ না হওয়া, বাংলাদেশের হজযাত্রীদের জন্য তুলনামূলক বেশি ব্যয় এবং মানুষের আর্থিক সক্ষমতার ওপর চাপও ছিল। এবার তো বিমানভাড়া কমানো হয়েছে। প্যাকেজ কাঠামোয় পরিবর্তন এসেছে। আগের কয়েক বছরের তুলনায় মানুষের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে হজে যাওয়ার আগ্রহও বেড়েছে। মানে একটি স্পষ্ট বৈপরীত্য। কয়েক বছর ধরে বাংলাদেশ এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ কোটা পেয়ে আসছিল। ২০২৪ সালেও একই পরিমাণ কোটা ছিল। কিন্তু ওই বছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালন করেন। ফলে প্রায় ৪২ হাজার আসন অব্যবহৃত থাকে। ২০২৫ সালেও এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দেয়া হয়। কিন্তু প্রাথমিক নিবন্ধন শেষে মাত্র ৮৩ হাজার ৫২৭
জন নিবন্ধন করায় ৪৩ হাজার ৬৭১টি আসন খালি থেকে যায়। ২০২৫ সালে শেষ পর্যন্ত ব্যবস্থাপনা দলের সদস্যসহ প্রায় ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজ পালন করেন। ২০২৬ সালে এই সংখ্যা ছিল প্রায় ৭৯ হাজার ১০০ জন। এখন কি টানা কয়েক বছর বাংলাদেশের প্রকৃত হজযাত্রীর সংখ্যা সৌদি আরবের নির্ধারিত কোটার তুলনায় এভাবে কমতে থাকার জের? বছর দুয়েক আগেও হজের খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। একই সময় তুলনামূলক কম খরচে ওমরাহ পালন করা সম্ভব হওয়ায় অনেকে হজের পরিবর্তে ওমরাহর দিকে ঝুঁকেছেন। ২০২৪ সালে সর্বনিম্ন সরকারি হজ প্যাকেজের মূল্য ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। তখনকার হিসাবে, প্রায় দেড় লাখ টাকার মধ্যে ওমরাহ পালন করা সম্ভব ছিল। ফলে বাংলাদেশের মতো দেশে একটি পরিবারের জন্য একসঙ্গে পাঁচ-ছয় লাখ টাকা বা তার বেশি ব্যয় করা বড় আর্থিক সিদ্ধান্ত। মানুষের আয় ও জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ থাকায় হজের ব্যয় চাহিদা কমিয়ে দিয়েছে। ওমরাহ নিয়ে ভুল প্রচারও আছে। ওমরাহকে 'ছোট হজ' বলে উৎসাহিত করার একটি সুক্ষ কায়কারবার আছে। গত বছর প্রায় পাঁচ লাখ মানুষ ওমরাহ পালন করেছেন। তাদের একটি অংশ হজে গেলে বাংলাদেশের হজের কোটা কি পূরণের বাইরে থাকতো?
হজের মোট ব্যয়ের বড় অংশ সৌদি আরবের আবাসন, পরিবহন, মিনা ও আরাফাতের সেবা, খাবারসহ বিভিন্ন খাতে ব্যয় হয়। হিসাব করলে তা হজের মোট ব্যয়ের প্রায় তিন-চতুর্থাংশ। বাকি এক-চতুর্থাংশ ব্যয় হয় বিমানভাড়াসহ বাংলাদেশ-সংশ্লিষ্ট খাতে। সামনের হজের ক্ষেত্রে সৌদি কর্তৃ 'পক্ষ মক্কা ও মদিনার আবাসন, পরিবহন, ক্যাটারিং, তাঁবু ও অন্যান্য সেবাকে সমন্বিত সার্ভিস প্যাকেজের আওতায় এনেছে। আগের চারটি সার্ভিস ক্যাটাগরির পরিবর্তে তিনটি করা হয়েছে এবং হাফ-বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া মিনা ও আরাফাতের সর্বনিম্ন সার্ভিস ক্যাট- াগরি বাতিল করায় একজন হজযাত্রীর ব্যয় প্রায় ৭০০ সৌদি রিয়াল বা ২৩ হাজার ২৪০ টাকা বেড়েছে। এর সঙ্গে খাবারের জন্য ৩৯ হাজার ৫০৮ টাকা এবং রিয়ালের বিনিময় হার সমন্বয়ের কারণে আরো ৩ হাজার ৮২৫ টাকা যোগ হয়েছে। ২০২৭ সালের জন্য সর্বনিম্ন সরকারি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। সরকার এবার হজের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে, যা আগের বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম। বিমানভাড়া কমলেও সর্বনিম্ন সরকারি প্যাকেজের ঘোষিত মূল্য ২০২৬ সালের ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা থেকে বেড়ে ২০২৭সালে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা হয়েছে। দুই বছরের প্যাকেজ সরাসরি তুলনা করলে প্রকৃত ব্যয়ের চিত্র কি আসলে মেলে? ২০২৭ সালের প্যাকেজে খাবারসহ কিছু ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগের প্যাকেজে আলাদাভাবে বহন করতে হতো। একই মানের সেবা বিবেচনায় প্রকৃত ব্যয় কমেছে। তা হলে কী দাঁড়ালো হিসাবটা?
তিনি বলেন, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। সে বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে, প্রধানমন্ত্রী কবে রওনা দেবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান।
গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এই আমন্ত্রণ জানানো হয়।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানি প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ পৌঁছে দেন।
একই সঙ্গে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের নিমন্ত্রণ জানান।
এর জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।
অনুষ্ঠানে আইন, বিচার ও  সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, আইন সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ, সাব-রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের সভাপতি রমজান খান, মহাসচিব মাইকেল আবদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সেই নেতিবাচক জায়গা থেকে উত্তরণের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। ঢাকার পোস্টিংকে সাব-রেজিস্ট্রারদের জন্য ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রথম ধাপে ঢাকার পোস্টিংয়ের ক্ষেত্রেই লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, সারা দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর বাইরে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। সারা দেশে ‘এ ক্যাটাগরি’র সাব-রেজিস্ট্রার রয়েছেন ১৩১ জন। তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে।
লটারিতে বাছাই হওয়া ১৮ জন হলেন— মো. গোলাম মোর্তজা (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), অমায়িক বাবু (সদর, সাতক্ষীরা), ফরিদা আক্তার (চিতোষী, চাঁদপুর), অজয় কুমার সাহা (সদর, চুয়াডাঙ্গা), অমিত মঙ্গল চাকমা (সাতকানিয়া, চট্টগ্রাম), মো. রাসেল মল্লিক (সদর, কুষ্টিয়া), গোবিন্দ সাহা (মনোহরদী, নরসিংদী), মো. মাসুম (নাজিরপুর, পিরোজপুর), এস এম আবু মুসা (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), নাজনিন জাহান (শ্যামনগর, সাতক্ষীরা), মোহাম্মদ হানিফ (দাউদকান্দি, কুমিল্লা), মনীষা রায় (পীরগঞ্জ, ঠাকুরগাঁও), সিং মং থোয়াই (গাছবাড়িয়া, চট্টগ্রাম), রাজিব মজুমদার (গোপালপুর, টাঙ্গাইল), আলী আজগর (সদর, মুন্সীগঞ্জ), শর্মিলা আহমেদ শম্পা (ঘিওর, মানিকগঞ্জ), আমিনা বেগম (সদর, যশোর) ও টিনু চাকমা (ফটিকছড়ি, চট্টগ্রাম)।
আইনমন্ত্রী বলেন, শুধু ঢাকায় নয়- পর্যায়ক্রমে যেসব জায়গাকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, সেসব জায়গাতেও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হবে।
ঢাকায় নির্বাচিতদের কতদিন রাখা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্ভিস রুল অনুযায়ী যতদিন অনুমোদন করবে এবং তারা ভালোভাবে দায়িত্ব পালন করবেন, ততদিন থাকবেন। তবে দুর্নীতিতে জড়ালে তাদের রাখা হবে না।
সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতি অভিযোগ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মন্ত্রণালয় বিষয়টি মনিটরিং করছে। সাংবাদিকদের কাছেও তিনি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ দেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আপনাদের হাতে যদি কোনো প্রমাণ থাকে, আমাদের দেবেন। আমরা ব্যবস্থা নেব।
তবে একই সঙ্গে তিনি সাংবাদিকদের একটি অংশের বিরুদ্ধে সাব-রেজিস্ট্রারদের কাছ থেকে চাঁদা বা মাসোহারা চাওয়ার অভিযোগ পাওয়ার কথাও উল্লেখ করেন।
আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করতে চাই না। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। লটারির উদ্দেশ্য কাউকে বিশেষ সুবিধা দেওয়া নয়; বরং কোনো ধরনের বৈষম্য না করে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শুরু করা। এ উদ্যোগের কার্যকারিতা ভবিষ্যতে মূল্যায়ন করা হবে এবং দুর্নীতি কমাতে আরও পদক্ষেপ নেওয়া হবে।