মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী • তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন চিন্তাভাবনা কেন? • কনি আইল্যান্ডে ‘কস্ট অব লিভিং ক্ল্যাসিক’ ফুটবল টুর্নামেন্ট • নিউইয়র্ক সিটির ৩ হাজার গাড়িতে থাকবে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি • স্ন্যাপ ও মেডিকেইড সুবিধা ধরে রাখতে নিউইয়র্ক সিটির নতুন ওয়েবসাইট • ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না : রাশিয়া • জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি • যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের • তীব্র সমালোচনার মুখে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর • টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে ফ্লোরিডায় সশরীরে উপস্থিত হয়ে আগাম ভোট দিয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত ‘পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস’ কার্যালয়ে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ব্যালটে থাকা রিপাবলিকান পার্টির প্রার্থীদের পক্ষেই ভোট দিয়েছেন বলে জানান তিনি।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মূল নির্বাচনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটারদের জন্য আগাম ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এরই অংশ হিসেবে ভোট দিয়েছেন ট্রাম্প।

এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসন এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। পাশাপাশি কয়েকটি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা বা ফিরে পাওয়ার লড়াইয়ে রয়েছে দুই প্রধান দল-রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনের ফল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের আগামী দিনের নীতিনির্ধারণ ও আইন প্রণয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz