রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প! • প্রবাসীদের জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’ • ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মরদেহ দাফনে জামায়াতের বাধা • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর • মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের : গোয়েন্দা প্রতিবেদনে তথ্য • দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের • নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • বিএনপি গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার : নাহিদ ইসলাম

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৯ অক্টোবর বৃহস্পতিবার। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।

এইচএসসি-আলিম-এইচএসসি (বিএম-বিএমটি) বা এইচএসসি (ভোকেশনাল) বা ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz