শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

স্পেনের মর্যাদাপূ্র্ণ অ্যাওয়ার্ড নিলেন লিওনেল মেসি

স্পেনের মর্যাদাপূ্র্ণ অ্যাওয়ার্ড নিলেন লিওনেল মেসি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ক্রীড়াজগতে অসামান্য অবদান এবং মানবসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের সম্মানজনক ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ অর্জন করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। স্পেনের ওভিয়েদোর ক্যাম্পোআমোর থিয়েটারে এক জমকালো আয়োজনে তার হাতে এ পুরস্কার তুলে দেন স্পেনের রাজকুমারী লিওনোর।

কালো স্যুট ও সাদা শার্ট পরিহিত মেসি বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে পৌঁছালে ভক্তরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ১৯৮৭ সালে এই পুরস্কার প্রবর্তনের পর প্রথম ফুটবলার হিসেবে এককভাবে এই সম্মাননা পাওয়ার ঐতিহাসিক রেকর্ড গড়লেন তিনি। এর আগে কেবল ব্রাজিল ও স্পেন জাতীয় দল এবং যৌথভাবে জাভি ও ইকার ক্যাসিয়াস এই পুরস্কার পেয়েছিলেন।

আটটি ব্যালন ডি’অর, চারটি চ্যাম্পিয়নস লিগ এবং মোট ৪৭টি ক্লাব ট্রফি জয়ের গৌরব রয়েছে মেসির ঝুলিতে। তবে বিচারকমণ্ডলী কেবল তার খেলাই নয়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘মেসি ফাউন্ডেশন’-এর সামাজিক ও দাতব্য কার্যক্রমকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন।

পুরস্কার গ্রহণের সময় মেসি তার প্রয়াত বাবা জর্জ মেসির কথা স্মরণ করে আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, তার বাবা জীবিত থাকাকালে এই সম্মাননার বিষয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz