বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা • মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর • সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক : আইএসপিআর • হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান • ‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে: রিজভী • সৌদি আরবের দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩ • সাজেকে গোলাগুলি, ২৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী • নিউইয়র্কে চ্যানেল আইয়ের  ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  প্রবাসীদের মিলনমেলা • ইউক্রেন যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি পৌঁছেছি : ট্রাম্প • অবরোধের মধ্যে সাজেকের পথে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সৌদি আরবের দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩

সৌদি আরবের দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩

সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদস্থ ভারতীয় দূতাবাস থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

নতুন প্রাপ্ত তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন। ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এই ঘটনায় তাদের দেশের একজন নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার বিস্তারিত জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় মোট আটজন আহত হয়েছেন, যাদের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। তবে বিমানবন্দর এলাকার সার্বিক ক্ষতি নিশ্চিত করার কাজ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে চলমান রয়েছে।

বর্তমানে বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং বিমান চলাচলসহ সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সূত্র: আল জাজিরা

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz