বন্ধু স্বজন ছাড়া হয় জীবন মরুভূমি এক পাহাড়ের এক কোণে একলা তরু তুমি। প্রাণ খুলে কথা বলার প্রাণ খুলে হাসার মিলিয়ে কাঁধ গান গাওয়ার বন্ধু ভালোবাসার। না যদি কেউ থাকে তখন জীবনটাকে দোষে থাকলে স্বজন কাটে সময় সুস্থতা ও জোশে। মাঝে মাঝে রাগ-বিরাগ ঝগড়াঝাঁটি লাগে লাগাম টেনে রাখলে তার মধুর স্বভাব জাগে। যাত্রা পথ ঝঞ্ঝামুখর জীবন সদা অনীক বন্ধু স্বজন ধরে রাখো আয়ুর ভ্রমণ ক্ষণিক।