বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

তুরস্কের সঙ্গে নতুন সামুদ্রিক চুক্তি করল লিবিয়া

তুরস্কের সঙ্গে নতুন সামুদ্রিক চুক্তি করল লিবিয়া

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ভূমধ্যসাগরে সামুদ্রিক সীমানা নির্ধারণে তুরস্কের সঙ্গে করা চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে লিবিয়ার পার্লামেন্ট। ২০ অক্টোবর (মঙ্গলবার) এ সিদ্ধান্তের মধ্য দিয়ে চুক্তিটির বিরোধিতা এবং আঙ্কারার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্নের আগের অবস্থান থেকে সরে দাঁড়াল দেশটির আইনসভা।

লিবিয়ার পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়, বেনগাজি থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ও লিবিয়ার সাবেক জাতীয় ঐকমত্যের সরকার ২০১৯ সালের নভেম্বরে ভূমধ্যসাগরে সামুদ্রিক অধিক্ষেত্র নির্ধারণে যে সমঝোতা স্মারক সই করেছিল, আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেছেন।

একইসঙ্গে ২০২০ সালের ১ নম্বর প্রস্তাব বাতিল করা হয়েছে। ওই প্রস্তাবে লিবিয়া ও তুরস্কের মধ্যে সই হওয়া দুটি সমঝোতা স্মারক অনুমোদনের বিরোধিতা করা হয়েছিল।

এ ছাড়া ২০২০ সালের ৬ নম্বর প্রস্তাবও বাতিল করেছেন আইনপ্রণেতারা। ওই প্রস্তাবে তুরস্কের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছিল।

২০১৯ সালের নভেম্বরে তুরস্ক ও লিবিয়া ভূমধ্যসাগরে নিজ নিজ সামুদ্রিক এলাকার সীমানা নির্ধারণে চুক্তিটি সই করে। মঙ্গলবারের ভোটের মধ্য দিয়ে চুক্তি এবং তুরস্কের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বিষয়ে লিবিয়ার পার্লামেন্টের আগের অবস্থানের পরিবর্তন ঘটল।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz