মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র • ইয়েমেনে নতুন করে আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ • চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান • নেপালে আয়ুষ্মান-সারার সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা • বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী • দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্র করে : সারাহ কুক • ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর যত গুণ • জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : জামায়াত আমির • ডিজেলের বাড়তি খরচ সামলাতে কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা ট্রাম্পের • প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নেপালে আয়ুষ্মান-সারার সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা

নেপালে আয়ুষ্মান-সারার সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মুক্তির আর মাত্র তিন দিন বাকি। এর মধ্যেই আইনি জটিলতায় আটকে গেল আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত নতুন সিনেমা ‘উড়তা তীর’।

আগামী ২৩ অক্টোবর মুক্তির কথা থাকলেও আপাতত নেপালের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পাচ্ছে না ছবিটি। নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা।

করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তবে মুক্তির ঠিক আগে নেপালে ছবিটির প্রদর্শন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

জানা গেছে, নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনার পর দেশটির চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অডিও-ভিজ্যুয়াল ও সম্প্রচার বিভাগ ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়নি। দেশটির জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে বিষয়টি জানানো হয়েছে।

তবে ছবির কোন দৃশ্য কিংবা বিষয়বস্তু নিয়ে আপত্তি উঠেছে, তা এখনো স্পষ্ট করেনি নেপাল কর্তৃপক্ষ। ফলে ঠিক কী কারণে ছবিটিকে সংশ্লিষ্ট আইনের পরিপন্থী মনে করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

কী আছে ‘উড়তা তীর’-এর গল্পে?

স্পাই-কমেডি ঘরানার এই ছবিতে বিলাল আহমেদ নামের এক পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। গল্পে একটি দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বিলাল। এরপর ভুলবশত নিজেকে ভারতীয় গুপ্তচর বলে মনে করতে শুরু করে সে।

এই অদ্ভুত পরিস্থিতি এবং তা থেকে তৈরি হওয়া নানা ঘটনা ঘিরেই এগিয়েছে ছবির গল্প।
আয়ুষ্মান ও সারা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রাহুল বোস, রাম কাপুর, মুকুল দেব ও সুপ্রিয়া পিলগাঁওকরসহ আরো অনেকে।

মুক্তির আগে নেপালে প্রদর্শনের অনুমতি না পাওয়ায় ছবিটির আন্তর্জাতিক মুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এই সিদ্ধান্ত শুধু নেপালের প্রদর্শনেই সীমাবদ্ধ থাকবে, নাকি অন্য কোথাও মুক্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে, তা এখনো নিশ্চিত নয়। 

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz