মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• নেপালে আয়ুষ্মান-সারার সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা • বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী • দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্র করে : সারাহ কুক • ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর যত গুণ • জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : জামায়াত আমির • ডিজেলের বাড়তি খরচ সামলাতে কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা ট্রাম্পের • প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা • রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ! • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ • অর্থপাচার মামলায় এক দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

তাইওয়ানের কিলুংয়ে কোস্ট গার্ডের টহল জাহাজ চলাচল করছে। পুরোনো ছবি: রয়টার্স

বিজ্ঞাপন
দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় একটি মার্কিন যুদ্ধজাহাজ ঢুকে পড়ায় সেখানে নিজেদের সেনা মোতায়েন করে নজরদারি শুরু করেছে চীন। অন্যদিকে, একই সময়ে সাগরটির ওপরের অংশে তাইওয়ানের নিয়ন্ত্রণাধীন এলাকার কাছে একটি চীনা জাহাজের সঙ্গে তাইওয়ানিজ কোস্ট গার্ডের মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে।

চীনের সামরিক বাহিনী জানিয়েছে, ২০ অক্টোবর (মঙ্গলবার) ভোরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস চার্লটন’ তাদের অনুমতি ছাড়া স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোয়ালের কাছে চলে আসে। বেইজিংয়ের দাবি, মার্কিন এই জাহাজ অবৈধভাবে সেখানে ঢুকে দেশের সার্বভৌমত্ব ও সাগরের নিরাপত্তা নষ্ট করছে। এজন্য সঙ্গে সঙ্গেই মার্কিন জাহাজটির ওপর নজর রাখতে নৌবাহিনী পাঠায় চীন। তবে ফিলিপাইন সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক সাগরে চলার জন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এবং মার্কিন জাহাজটি কোনো নিয়ম ভাঙেনি।

একই দিনে তাইওয়ান সীমান্তের কাছে প্রাটাস দ্বীপপুঞ্জেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে একটি চীনা জাহাজ ঢুকে পড়লে বাধা দেয় তাইওয়ানের কোস্ট গার্ড। দুই পক্ষই তখন মাইকে পাল্টাপাল্টি হুঙ্কার দেয়। তাইওয়ানের জাহাজ নিজেদের স্বাধীন দেশ বলে দাবি করলে চীনা জাহাজ থেকে তা অস্বীকার করা হয়। গণতান্ত্রিক তাইওয়ানকে চীন নিজেদের অংশ বলে দাবি করে আসছে, আর সেখানে তাদের তৎপরতা বেড়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলোও বেশ চিন্তিত হয়ে পড়েছে। সূত্র: রয়টার্স

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz