সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা • সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় লেলিন গ্রেপ্তার • এআই ব্যবহার করে প্রতারণা, নিজেকে বাঁচাবেন যেভাবে • মাঠে ফেরার অনুমতি পেয়েই অধিনায়ক রিজওয়ান • জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না • স্বাস্থ্যের জন্যে উপকারী ‘কালো দুধ’, বানানোর পদ্ধতিও সহজ • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের • জুলাইকে ধারণ না করায় বিরোধীদল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি: প্রধানমন্ত্রী • হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মাঠে ফেরার অনুমতি পেয়েই অধিনায়ক রিজওয়ান

মাঠে ফেরার অনুমতি পেয়েই অধিনায়ক রিজওয়ান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
অনলাইন বেটিং এবং ইংল্যান্ড সফরে ড্রেসিংরুমের তথ্য ফাঁস করার অভিযোগে মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। তদন্তের নিষ্পত্তি না হলেও, রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

মাঠে ফেরার অনুমতি পেয়েই প্রথম শ্রেণির প্রেসিডেন্টস ট্রফির সপ্তম ও শেষ রাউন্ডে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডকে (এসএনজিপিএল) নেতৃত্ব দেবেন ৩৪ বছর বয়সী রিজওয়ান। পাকিস্তানের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএল কর্তৃপক্ষ। 

তারা জানায়, মাঠে ফেরার জন্য পিসিবির ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন রিজওয়ান। প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে খেলবেন তিনি। সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তিনি। 

গত মাসে ইংল্যান্ড সফরের মাঝে পাকিস্তান টেস্ট দল থেকে বাদ পড়েন রিজওয়ান। দেশে ফিরে এসএনজিপিএলে যোগ দেন তিনি। দলের সঙ্গে অনুশীলন করেন এবং টিম মিটিংয়েও উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে রিজওয়ানকে না খেলানোর কথা এসএনজিপিএলকে জানায় পিসিবি। কারণ হিসেবে পিসিবি জানায়, রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত চলমান। এরপর দল ছাড়েন রিজওয়ান।

অবশেষে পিসিবির অনুমতিতেই মাঠে ফিরছেন রিজওয়ান। তার যোগদানে উজ্জীবিত হবে এসএনজিপিএল। শেষ রাউন্ড জয় দিয়ে শেষ করতে চাইবে তারা। আট দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে আছে এসএনজিপিএল। ৬ ম্যাচ খেলে ৫টি ড্র ও ১টি হারে ৫৩ পয়েন্ট আছে তাদের।

আগামী ১৯ অক্টোবর শেষ রাউন্ডে রাওয়ালপিন্ডির শোয়েব আকতার স্টেডিয়ামে টেবিলের তৃতীয় স্থানে থাকা খান রিসার্চ ল্যাবরেটরিসের মুখোমুখি হবে রিজওয়ানের এসএনজিপিএল। 

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz