রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী • মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু • ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আ. লীগ : রিজভী • ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা • পূজার মিষ্টিমুখে ঘরেই বানান মজাদার নারকেলের নাড়ু • বাংলাদেশ নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা • বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা • এই সরকার আগের স্বৈরাচারের পথ ধরেই হাঁটছে : জামায়াত আমির • সহিংস হয়ে উঠেছে ফ্রান্সের বিক্ষোভ, গ্রেপ্তার ১৮০০ • মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পূজার মিষ্টিমুখে ঘরেই বানান মজাদার নারকেলের নাড়ু

পূজার মিষ্টিমুখে ঘরেই বানান মজাদার নারকেলের নাড়ু

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পূজার আনন্দে মিষ্টিমুখ না হলে কি চলে। উৎসবের দিনে বাড়িতে তৈরি নানা পদের মধ্যে নারকেলের নাড়ু হতে পারে দারুণ এক আয়োজন। নারকেল, গুড় বা চিনি আর কয়েকটি সহজ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই মজাদার মিষ্টি। এবারের পূজায় পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু নারকেলের নাড়ু।

নারকেলের নাড়ু বানাতে যা যা লাগবে
  • নারকেল ১টি
  • গুড় বা চিনি ১ কাপ
  • এলাচ ২–৩টি
  • দারুচিনি ২–৩ টুকরা
  • গুঁড়া দুধ ২ টেবিল চামচ
  • মুড়ি ১ কাপ

যেভাবে তৈরি করবেন

প্রথমে নারকেল কুরিয়ে নিন। এরপর কুরানো নারকেলের সঙ্গে গুড় বা চিনি, এলাচ ও দারুচিনি ভালোভাবে মিশিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিন।

এবার চুলায় একটি পাত্র বসিয়ে নারকেলের মিশ্রণ ঢেলে দিন। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি আঠালো হয়ে আসে।

এরপর এতে গুঁড়া দুধ ও গুঁড়া করা মুড়ি দিয়ে আবার ভালোভাবে নাড়ুন। সব উপকরণ মিশে গেলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।

মিশ্রণটি হাতে নেওয়ার মতো ঠান্ডা হলে অল্প অল্প করে নিয়ে গোল আকারে নাড়ু তৈরি করুন। সবশেষে নাড়ুগুলো গুঁড়া করা মুড়িতে গড়িয়ে নিন।

ব্যস, তৈরি হয়ে গেল মজাদার নারকেলের নাড়ু। পছন্দের পাত্রে সাজিয়ে পরিবেশন করুন পূজার অতিথিদের। ঘরে তৈরি এই মিষ্টি উৎসবের আনন্দে যোগ করবে বাড়তি স্বাদ।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz