শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মুচলেকা দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

মুচলেকা দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতে নির্বাচনে জালিয়াতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে দিল্লির কনট প্লেসে আয়োজিত পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে আটকের এক দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ১৭ অক্টোবর (শনিবার) তাকে শর্তসাপেক্ষ মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। খবর এনডিটিভির।

জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে ৫০ হাজার রুপি মুচলেকা দিতে হয়েছে। আর শান্তিশৃঙ্খলা ভঙ্গ করবেন না মর্মে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ম্যাজিস্ট্রেটের কাছে শুনানি শেষে মন্দির মার্গ থানা থেকে বের হয়ে আসেন তিনি।

দীপকে ছাড়াও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাও ১৬ অক্টোবর (শুক্রবার) আটক হয়েছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে বোরাকে ছেড়ে দেয়া হয়।

সিজেপির অপর দুই নেতা আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, গত সপ্তাহে যন্তর মন্তরে বিক্ষোভে নিশেধাজ্ঞা জারি করা হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ শীর্ষক পদযাত্রার ঠিক আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে ‘প্রতিরোধমূলক হেফাজতে’ নেয়া হয়েছিল। ওই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। তবে পুলিশি বাধা সত্ত্বেও শিক্ষার্থীসহ অন্যান্য আন্দোলনকারীরা পতাকা হাতে ছোট ছোট পদযাত্রা বের করেন।

পুলিশ আরও জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের অধীনে আটকের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেয়া হয়। তবে অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় শান্তি ভঙ্গের অপরাধে নতুন মামলা দায়ের করে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকে দীপকে-কে প্রথমবার আটক করা হয়। তখনও শান্তি ভঙ্গের অভিযোগে আলাদা একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল। সে সময় এক বছরের জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেকায় সই দিয়ে মুক্তি পান তিনি।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz