শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের • ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক অভিনেতা ইমরান খান আটক • প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা • মোদি সরকারের পতন অনিবার্য : রাহুল গান্ধী • ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই • বিতর্ক পেছনে ফেলে রোনালদোর গোল, জয়ে ফিরল আল নাসর • প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ইসরায়েলকে মার্কিন সামরিক নির্ভরতা থেকে মুক্ত হতে হবে : নেতানিয়াহু

​ইসরায়েলকে মার্কিন সামরিক নির্ভরতা থেকে মুক্ত হতে হবে : নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান লড়াই চালিয়ে যেতে দেশটিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা থেকে মুক্ত হতে হবে এবং নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে হবে। খবর টাইমস অব ইসরায়েলের। 

২৩ জুন (মঙ্গলবার) পশ্চিম তীরের গুশ এৎজিয়নে রিজার্ভ যুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। 

নেতানিয়াহু বলেন, গত কয়েক বছর ধরে আমাদের আমেরিকান বন্ধুদের কাছ থেকে যে সমর্থন আমরা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এখন আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে এবং স্বাধীন অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে হবে। কিন্তু আজ আমি বলছি; আমাদের নিজস্ব অস্ত্র উৎপাদন ব্যবস্থা প্রয়োজন। আমাদের নিজেদের অস্ত্র আমাদেরই তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, আমরা এখন ইরান এবং তাদের মিত্রদের মোকাবিলা করছি। আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি। বিষয়টি এখনও শেষ হয়ে যায়নি, তবে এটি আমাদের শক্তির ওপর নির্ভর করছে। আগামী ৩০ বছরে আমরা কোথায় থাকব, তা নির্ভর করবে আমাদের শক্তির ওপর। এ কারণেই আমরা এখন আরও বড় শক্তি গড়ে তুলছি।

নেতানিয়াহু বলেন, তিনি চান ইসরাইলের স্বাধীন অস্ত্র উৎপাদন সক্ষমতা থাকুক।

গত কয়েক মাস ধরেই নেতানিয়াহু ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ধীরে ধীরে বন্ধ করার কথা বলে আসছেন। তবে তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং ইসরাইলের সামরিক পদক্ষেপের ওপর সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে জেরুজালেমে উদ্বেগ বাড়ছে। 

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz