শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সামরিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি সম্ভব নয়, ইসরায়েলকে ওবামার সতর্কবার্তা

সামরিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি সম্ভব নয়, ইসরায়েলকে ওবামার সতর্কবার্তা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সামরিক শক্তি প্রয়োগ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাদের জমি দখলের মাধ্যমে ইসরায়েল নিজের নৈতিক অবস্থান দুর্বল করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করতে যান ওবামা। সেখানে এক অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক সুসান ম্যাককের সঙ্গে আলোচনায় গাজা যুদ্ধ নিয়ে নিজের উদ্বেগ ও ক্ষোভের কথা তুলে ধরেন তিনি।

ওবামার মতে, গাজায় ধ্বংসযজ্ঞ ও রক্তপাত যেকোনো মানুষের হৃদয়কে ব্যথিত করবে। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের পরিণতিতেই আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ওবামা বলেন, নিজেদের ভূমি হারিয়ে ফিলিস্তিনিরা বড় ধরনের অন্যায়ের শিকার হয়েছেন। ইসরায়েল সাধারণ মানুষের জমি দখল করেছে এবং সামরিক শক্তির অপব্যবহার করেছে। এ পরিস্থিতিতে নিজেদের হারানো জমি ফিরে পেতে ফিলিস্তিনিদের সংগ্রামকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

ওবামা আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতি কিংবা সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনই সবকিছু নয়। ‘আমরা শক্তিশালী, তাই যা খুশি তা-ই করব, কাউকে ছাড় দেব না’—ইসরায়েল সরকারের এমন মনোভাব সাময়িক সুবিধা এনে দিতে পারে। তবে দীর্ঘ মেয়াদে তা দেশটির নৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।

ইসরায়েলের বর্তমান সরকারকে বাস্তবতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি এই ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও চলে যাবেন না। নিজেদের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা ফিলিস্তিনিদের ওপর জোর করে চাপিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সূত্র: আনাদোলু এজেন্সি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz