শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ, দুই দিনেও মেলেনি খোঁজ • মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নারী • তাজমিন হত্যা : হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা • ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ • ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা • ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬৬২০ যাত্রী • অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক • কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী • সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী • রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে অতিরিক্ত ৭  হাজার কোটি ইউরো চান জেলেনস্কি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

ফাইল ছবি

বিজ্ঞাপন
ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দুই দেশের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকটি অক্টোবরের শেষ দিকে আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে দুর্গাপূজার কারণে নভেম্বরের শুরুতে সংলাপটি আয়োজনের আগ্রহ প্রকাশ করে ভারত।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ঢাকা। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও তার প্রত্যর্পণের বিষয়ে ভারতকে নতুন করে অনুরোধ জানানো হয়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগেই মহাপরিচালক পর্যায়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে আসন্ন এই সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান এবং আলোচনার অগ্রগতি পরবর্তী সময়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz