বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশি কর্মকর্তাদের ভূয়সী  প্রশংসায় পুলিশ কমিশনার • ভোটের লড়াইয়ে ২০ লাখ ডলারের ব্যয়! • আখাউড়া—সিলেট রেলপথে ডুয়েলগেজ  ডাবল লাইন নির্মাণের  দাবি এম এম শাহীনের • কাজী খোকনকে হাজারো  প্রবাসীর শেষ বিদায় • ঢাকের শব্দ আর বাতাসের দোলায় কাশফুলের শুভ্রতা • শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির • দেশে হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭ • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই : ইসি সানাউল্লাহ • বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলানোর সক্ষমতা কমছে : আইএমএফ • গাজীপুরে আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান

বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলানোর সক্ষমতা কমছে : আইএমএফ

বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলানোর সক্ষমতা কমছে : আইএমএফ

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। ছবি: আনাদোলু এজেন্সি থেকে নেওয়া

বিজ্ঞাপন
বারবার অর্থনৈতিক ধাক্কা সামলাতে গিয়ে বিশ্ব অর্থনীতির সক্ষমতা কমে আসছে। এ পরিস্থিতিতে সরকারি অর্থব্যবস্থা শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

বুধবার ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জ্বালানি ও সরকারি অর্থের সংকট মোকাবিলায় দেশগুলোর হাতে থাকা সুরক্ষাব্যবস্থা ক্রমেই কমে আসছে। দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধি ঋণের সুদ পরিশোধের চাপও বাড়াচ্ছে।

জর্জিয়েভা জানান, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ হতে পারে। গত এপ্রিলে দেওয়া পূর্বাভাসেও একই হার উল্লেখ করা হয়েছিল। তবে ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪ শতাংশ।

তার মতে, বিশ্ব অর্থনীতিতে এখন বিপরীতমুখী দুটি প্রবণতা কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংশ্লিষ্ট পণ্যের চাহিদা অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করছে।

থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের মতো যেসব দেশ এআই প্রযুক্তির সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত, সেগুলোর অর্থনৈতিক অবস্থা তুলনামূলক ভালো। যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত না হওয়া জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর অবস্থাও তুলনামূলক শক্তিশালী।

অন্যদিকে, স্বল্প আয়ের দেশ ও দুর্বল অর্থনীতির রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি চাপে রয়েছে। বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল এবং এআই প্রযুক্তির প্রসার থেকে খুব বেশি সুবিধা পাচ্ছে না, তাদের পরিস্থিতি বেশি কঠিন হয়ে উঠেছে।

এ অবস্থায় অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় সরকারের আর্থিক সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করেন আইএমএফের প্রধান। সূত্র: আনাদোলু

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz