বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প

সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প

বিজ্ঞাপন
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ার মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ‘খুবই খারাপ আচরণ করছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে সৌদি স্বার্থ রক্ষায় দেশটির সহায়তায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হস্তক্ষেপ করার অনুরোধ জানাতে পারেন বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

সাম্প্রতিক দিনগুলোতে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় হামলা চালিয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। এসব হামলার পর রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, সৌদি আরবের এই সংকটময় পরিস্থিতিতে তাদের সহায়তা করার জন্য তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ জানাতে পারি।

ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট এরদোয়ানকে আমি যা করতে অনুরোধ করব, তিনি তা করবেন।’

অন্যদিকে তেহরানের সঙ্গে চলমান অচলাবস্থার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরান বিষয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্তে পৌঁছাবে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের এই সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেছেন বলে জানিয়েছেন।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz