সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• নের মামলায় ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই এজেন্ট • র‍্যামের দাম সামলাতে পুরনো সকেটে আসছে ইনটেলের নতুন প্রসেসর • সঙ্গীর মন জয় করার ক্ষেত্রে নারী ও পুরুষের কৌশল ভিন্ন • যেভাবে বুঝবেন আপনার ত্বকের প্রাকৃতিক ঢাল ক্ষতিগ্রস্ত হচ্ছে • ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা • পরিচয় মিলেছে সৌদি আরবে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির • রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত ১১ • সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার • এনআরবি ওয়ার্ল্ড: বিশ্বের ৫০টিরও বেশি দেশে নেটওয়ার্ক, ঢাকায় সামিট ডিসেম্বরে • জাবি শিক্ষার্থী নিখোঁজ, কক্ষে মিলেছে ‘সুইসাইড নোট’

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

বিজ্ঞাপন
রাজধানীতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

রোববার (১১ অক্টোবর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচার এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগও রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

একটি সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, সাবেক সেনা কর্মকর্তা কাজী গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে।  

তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনগুলোতে পাওয়া যায়নি।

ঠিকানা/এসআর
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz