সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয় • দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু • গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ • আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেইন মেরি • সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা • অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড • সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে : হাসনাত আবদুল্লাহ • রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী • হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন • জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বিজ্ঞাপন
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো জিকিউ বলপেন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ডরিন পাওয়ার জেনারেশন। 

রোববার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আর জিকিউ বলপেনের শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ এবং ডরিন পাওয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৬৯ টাকা ৩৫ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

জিকিউ বলপেনের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪৩ টাকা ৬০ পয়সা। লভ্যাংশ ও অন্যান্য বিষয় অনুমোদনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২২ টাকা ৭২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।

অন্যদিকে, ডরিন পাওয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৩ পয়সা এবং গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৫৭ টাকা ১২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz