শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে • ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের • ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • ভারতে তরুণদের বিক্ষোভ, এবার অভিনেতা ইমরান খান আটক • প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা • মোদি সরকারের পতন অনিবার্য : রাহুল গান্ধী • ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই • বিতর্ক পেছনে ফেলে রোনালদোর গোল, জয়ে ফিরল আল নাসর • প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ভারতে তরুণদের বিক্ষোভ, এবার অভিনেতা ইমরান খান আটক

ভারতে তরুণদের বিক্ষোভ, এবার অভিনেতা ইমরান খান আটক

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামায় বলিডউ তারকা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি দেশটির তারকা অভিনেতা আমির খানের ভাগ্নে।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টি বিক্ষোভের আয়োজন করে। সেখানে যান অভিনেতা ইমরান খান। এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। তিনি পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, আটক হওয়ার পরও আতঙ্কিত হননি তিনি।

রাজধানী দিল্লির যন্তরমন্তরে এদিন সবচেয়ে বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেখানে কাউকে পৌঁছাতে দেয়নি। উল্টো ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ নেতাকে দিল্লির বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা এখনো পুলিশের জিম্মাতেই আছেন।

এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে তারা কাউকে জড়ো হওয়া বা বিক্ষোভ করার অনুমতি দেননি। কারণ মুম্বাই হাইকোর্ট শুধুমাত্র আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছেন।

তবে বিক্ষোভকারীরা বলেছেন আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের জন্য তারা পুলিশের কাছে ইমেইল করেছিলেন। কিন্তু পুলিশের কাছ থেকে এ নিয়ে কোনো জবাব দেওয়া হয়নি।

তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন রাহুল গান্ধীর

দিল্লিতে আন্দোলনরত তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।

শনিবার সামাজিকমাধ্যমে এক পোস্টে রাহুল লিখেছেন, “ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।” সূত্র : এনডিটিভি

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz