জিহ্বা শাসনে রাখো
মাছ ধরে শিকারিরা
বড়শিতে ফেলে টোপ,
ভুলিও না প্রলোভনে
না চাইলে খেতে কোপ।
চাহিদাকে বাগে আনো
ভালো নয় অতি লোভ,
লোভ থেকে আসে পাপ
না পেলে তা বাড়ে ক্ষোভ।
চালাকিতে কক্ষনো
ফলেও না ভালো ফল,
বিবেকের কাছে তারা
থাকেও যে হীনবল।
নীতি দেয় গতি কাজে
অন্তরে আনে সুখ,
পুঁজি করো সততাকে
হটে যাবে যত দুখ।
‘আহার’ ‘নিদ্রা’ ‘ভয়’
প্রশ্রয়ে বাড়ে রোজ,
জিহ্বা শাসনে রাখো
করো যারা ভুরিভোজ!
নিউজটি শেয়ার করুন