বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নিজস্ব মলমূত্রে দুর্গন্ধে যাবে তোদের বাকি দিনগুলো

নিজস্ব মলমূত্রে দুর্গন্ধে যাবে তোদের বাকি দিনগুলো

বিজ্ঞাপন
দল বেঁধে তাদের হীনম্মন্যতাকে পুষ্ট করতে দেখি
দল বেঁধে কেউ জন্মায় না দল বেঁধে ফেরতও যায় না
সাহস থাকলে একা একটা বড় বৃক্ষের উপর উঠে দেখা

মাঝেমধ্যে দল বেঁধে দেখা-সাক্ষাৎ হতেই পারে
প্রচার কেন? তোরা তোদের ভেতরেই সেধিয়ে যা
কেউ এরকম রুগ্ণ বিত্তহীন ঘরে সিঁধ কাটতে যাবে না

তোদের বালখিল্য দেখে অনেক স্থানে অনেকেই
নিরাপদ মনে করে না যেতে দলকানারা নিজেদের ছাড়া
জিজ্ঞেস করে না ক্যামন আছ অনেক দিন পর দেখা

আগে ক্ষুদ্র হয়ে পরে বৃহৎ মানসিকতার পরিচয় দিয়ে
অমর হতে চাইছে? দিন তো গেছে চলে সেই দিন আসে না
নিজস্ব মলমূত্রে দুর্গন্ধে যাবে তোদের বাকি দিনগুলো!

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz