শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন • পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা • কুইন্সে ১২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নাজিম উদ্দিন গ্রেপ্তার • লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে : কাতার

যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে  : কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি। ফাইল ছবি

বিজ্ঞাপন
সংঘাত শুরুর সাত মাস পরও মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান এখনো পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। উভয় পক্ষের মধ্যে আপাত অচলাবস্থা দেখা গেলেও সংঘাত নিরসনে দুই দেশই বার্তাবিনিময় অব্যাহত রেখেছে। খবর এএফপির।

স্থানীয় সময় ৬ অক্টোবর (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি জানান, অচলাবস্থা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা বন্ধ হয়নি। কাতার ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে বিভিন্ন পক্ষের সংবেদনশীল বিষয়গুলো বিবেচনায় নিয়ে এসব বার্তা আদান-প্রদান করা হচ্ছে।

আল-হাশমি বলেন, এই সংঘাতের আকার ও এর কারণে পুরো বিশ্বকে যে চড়া মূল্য দিতে হচ্ছে, তা বিবেচনা করে আলোচনার টেবিলে সমঝোতার মাধ্যমে অবিলম্বে এই যুদ্ধের অবসান ঘটাতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

একই দিনে কাতারের রাজধানী দোহায় রাজপ্রাসাদে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এক বৈঠকে মিলিত হন।

চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি, জুনে সমঝোতা স্মারক ও গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পরোক্ষ আলোচনা হওয়া সত্ত্বেও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধ এখনও কাটেনি।

এর আগে সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘অর্থহীন’ হয়ে পড়েছে এবং এটি কেবল নতুন করে হামলার পথই প্রশস্ত করছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz