বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিচ্ছেদের খবর দিলেন সংগীতশিল্পী প্রীতম হাসান। মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের সঙ্গে বিয়ে বিচ্ছেদের খবর নিজের ভেরিফায়েড ফেসবুকে নিশ্চিত করেছেন এই শিল্পী।

ফেসবুকে প্রীতম লিখেছেন, আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।

তবে এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয় উল্লেখ করে তিনি জানান, অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিয়ে বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই। এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সব সময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

বিয়ের পাঁচ বছর আগে প্রীতমের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হন শেহতাজ। এ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, তারপর প্রেমের সম্পর্কে জড়ান এই জুটি। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ২০২২ সালে ২৮ অক্টোবর দুজন বিয়ে করেছিলেন। তবে এবার তাদের বিচ্ছেদ ঘটল।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz