বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে।

০৩ অক্টোবর (শনিবার) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে হোয়াইট হাউসের বরাদে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময় রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন।


ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz