বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• নতুন উত্তেজনায় তেলের দাম বাড়ল ৪ শতাংশের বেশি • বিদেশফেরতদের নতুন জীবন দিতে জাতিসংঘের সঙ্গে নতুন যাত্রা সরকারের • ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী • কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি • প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর • আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান • ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন • সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় নতুন করে অ্যাসাইলাম আবেদনের সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে অ্যাসাইলাম আবেদনের সুযোগ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকায় নতুন করে অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করার সুযোগ চালু হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে নতুন আবেদনকারীরা রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে আবেদন করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন অ্যাসাইলাম আবেদন গ্রহণের বিষয়ে দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মহাপরিচালকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে রিফিউজি রিসেপশন অফিসগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে নতুন আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন Refugee Social Services-ও আগামী ৫ অক্টোবর থেকে নতুন অ্যাসাইলাম আবেদন গ্রহণ শুরু হওয়ার তথ্য জানিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় আশ্রয়ের আবেদন করার সুযোগের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্সের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে পাঁচটি Refugee Reception Office রয়েছে। এগুলো হলো মুসিনা, ডেসমন্ড টুটু, ডারবান, পোর্ট এলিজাবেথ ও কেপটাউন। এসব অফিসে নতুন আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ, ছবি ও আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং আবেদন প্রক্রিয়াকরণ করা হয়।

তবে আগে অ্যাসাইলাম আবেদন করে চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। চলতি বছরের ১২ মে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত রায়ে জানিয়েছে, কোনো ব্যক্তির প্রথম অ্যাসাইলাম আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেলে সাধারণভাবে দ্বিতীয়বার নতুন আবেদন করা যাবে না।

তাই ৫ অক্টোবর থেকে যে নতুন আবেদন গ্রহণের কথা বলা হচ্ছে, তা নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য। আগে আবেদন করা ব্যক্তিদের ক্ষেত্রে তাদের নিজ নিজ মামলার অবস্থা ও প্রযোজ্য আইনি প্রক্রিয়া বিবেচনা করতে হবে।

আবেদন করতে আগ্রহীদের সরাসরি সংশ্লিষ্ট রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে হোম অ্যাফেয়ার্সের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে টাকা দিয়ে আবেদন না করে সরকারি প্রক্রিয়ায় আবেদন করাই নিরাপদ।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz