শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৬–২০২৭  মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন • আইসিসিকে ‘টুকরো টুকরো করে’ ভেঙে দেওয়ার হুমকি রুবিওর, মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে প্রতিবাদ • আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন • পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা • কুইন্সে ১২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নাজিম উদ্দিন গ্রেপ্তার • লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতা যাবে এনসিপির হাতে : পাটওয়ারী

বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতা যাবে এনসিপির হাতে : পাটওয়ারী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতা (রাষ্ট্র পরিচালনা) যাবে এনসিপির হাতে। এই ক্ষমতা বিএনপিতেও থাকবে না, জামায়াতের হাতেও যাবে না। ২ অক্টোবর (শুক্রবার) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী স্থানীয় নির্বাচনে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের টাকা ব্যবহার করে কেউ পেশিশক্তি দেখাতে এলে অভ্যুত্থানের শক্তিরা তাদের টুঁটি চেপে ধরা হবে। যেখানে চাঁদাবাজি, রাহাজানি, লুণ্ঠন ও নারী নির্যাতন রয়েছে, সেখানে ঐক্যের কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতির মহোৎসব চলেছিল, এখন আবার সেটি শুরু হয়েছে। তাই সীমান্তে পাহারা বসাতে হবে। আওয়ামী লীগ পালিয়ে যেতে পারলেও এসব চাঁদাবাজ যেন পালাতে না পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও তারা ব্যর্থ করে দিতে চান। সবার আগে তাকে চেয়ার থেকে নামাতে হবে।
প্রবাসীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে পাটওয়ারী বলেন, বিদেশে প্রবাসীরা নানা সমস্যার শিকার হচ্ছেন। বিদেশ যাওয়ার পথে অনেকে প্রতারিত হচ্ছেন, আবার অ্যাম্বাসিতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। জনগণ এসবের হিসাব চাইতে শুরু করলে ‘মাইর একটাও মাটিতে পড়বে না’।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz