বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
রাষ্ট্রপতির সঙ্গে বিজেসি'র প্রতিনিধিদলের সাক্ষাৎ

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল : রাষ্ট্রপতি

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল : রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে টেলিভিশন সাংবাদিকদের অন্যতম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)'র প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিজেসির বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সদস্য সচিব ইলিয়াস হোসেন।

রাষ্ট্রপতি বিজেসির স্বাস্থ্যবীমা ও সাংবাদিকদের জন্য নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন। সমাজে ন্যায়বিচার, সত্য ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে স্বচ্ছতা আনতে এবং ক্ষমতার অপব্যবহার রোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সাক্ষাৎকালে বিজেসি প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি তালাত মামুন, নির্বাহী জান্নাতুল ফেরদৌসী মানু, সাইফুল শাহীন, নায়লা পারভীন পিয়া, সদস্য মাহমুদ হাসান, আজিজুর রহমান কিরণ, শরিফুল ইসলাম খান ও বেলায়েত হোসেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz