শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রাত যত বাড়ে

রাত যত বাড়ে

বিজ্ঞাপন
কান ছুঁয়ে ধেয়ে আসে মিসাইল শব্দ
কেঁপে ওঠে উদ্বাস্তুর ঘরবাড়ি
অন্ধকারের তীব্র ঝড়ে সবকিছু ধূলিসাৎ
হন্তারকের বিষাক্ত আগুনে পুড়ে যায় সব
লাইটপোস্টের ঘুমভাঙা বিদ্যুতের পোড়া তারে
মৃত কবুতর যেন
কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশ!
লোহিত সাগর তীরের লাশগুলো
পড়ে থাকে নিথর মাটিতে!

কালো রাত। নীল আকাশ।
চাঁদের আলোয় লেখা হয়
অদৃষ্টের কবিতা
বাতাসের ধূম্র-ধোঁয়ায় ভরাট নদীতে ভেসে থাকে
নারী ও শিশুর লাশ!

সহসা একদিন
আকাশের উড়ন্ত পাখির মতো
লীন হয়ে যাবে শিশুদের পাঠশালা
জ্বলে-পুড়ে ছাই হয়ে যাবে প্রিয় খেলনাগুলো
চতুর্দিক হায়েনার মিসাইল বোমায় সবকিছুই তছনছ
শোকার্ত হয়ে, —বয়ে যায় আবেগময় বাতাসে
অন্ধকারে ঝড় তোলে
আর্ত স্বরে কেঁদে ওঠে ধরণি
ওদিকে
রক্ত ধুলোয় মিশে থাকা
আবদুল্লাহ’র নিথর দেহটি বুকে জড়িয়ে
আকাশের দিকে হাত বাড়িয়ে
স্বচিৎকারে বলে ওঠেন মা
আমি আমার সন্তানকে হারালাম!
কিছুই করতে পারিনি আমি
কিছুই না...

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz