বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সুখের পিছে দুঃখ থাকে

​সুখের পিছে দুঃখ থাকে

বিজ্ঞাপন
আঁধার করে ডাকছে মেঘে,
শুনেই বাতাস ছুটল বেগে!
মাছগুলো সব পুকুর জলে
বের হয়েছে ভাসবে বলে।

হাঁ করে মুখ কাতলা মাছে
ভাসছিল বেশ সুখের আঁচে!
দেখতে পেয়ে আসলো জেলে
মরণ বুঝি আনল ঠেলে?

মৌরলা মাছ ঝাঁকে ঝাঁকে
ভাসতে ছিল ঢেউয়ের বাঁকে!
সইল না সুখ হয়তো ‘কালে’,
পড়ল ধরা জাটকা জালে।

সুখে পিছেই দুঃখ ঘোরে,
ভেসো না তাই খুশির তোড়ে!
অতি উল্লাস নয়কো ভালো,
আলোর পাশেই থাকে কালো।

সংযত হও আচরণে
শান্তি বাসা বাঁধবে মনে।
মনে রাখো ভয় ও শঙ্কা,
অতি দর্পে হত লঙ্কা।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz