বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ইদানীং আমরা

​ইদানীং আমরা

বিজ্ঞাপন
এখন আমরা নিরন্তর সত্য-মিথ্যার
কানামাছি খেলা খেলছি,
অগাধ জলে ডুবতে ডুবতে
প্রমোদতরীর নিশানা খুঁজছি।

এখন আমরা অদৃশ্য ছায়ার সঙ্গে যুদ্ধ করছি
রঙিন চশমার আড়ালে নিজেকে লুকিয়ে,
শত্রু-মিত্র, চোর-পুলিশ খেলার মহড়ায়
নিজের বিবেক-বুদ্ধিকে মিথ্যার দাসত্বে বন্ধক রেখেছি।

এখন আমাদের কথায় ও কাজে বিস্তর ব্যবধান
অহেতুক, অনাবশ্যক তর্কজালে জড়িয়ে—
জীবন সংহারে হোলি খেলায় মেতে—
মসৃণ তলোয়ারের ধার পরীক্ষা করছি।

এখন আমরা দুধ আর বিষের তফাত বুঝি না
মূর্খের চতুর শব্দ বুলির আশ্বাসে—
কঠিন মমতায় এবং কঠোর বিশ্বাসে,
দু’হাতে পান করছি অমিয় গরল বিষ।

এখন আমরা নিজেদের আর মানুষ ভাবি না,
এখন আমরা মানুষ আর পশুর পার্থক্য বুঝি না।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz