বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার • নতুন উত্তেজনায় তেলের দাম বাড়ল ৪ শতাংশের বেশি • বিদেশফেরতদের নতুন জীবন দিতে জাতিসংঘের সঙ্গে নতুন যাত্রা সরকারের • ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী • কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি • প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর • আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান • ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় সাবেক সেনাকর্মকর্তা গ্রেপ্তার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় সাবেক সেনাকর্মকর্তা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ৩০ সেপ্টেম্বর (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ এক উড়ে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তায় ডিএমপি জানায়, ইসিবি চত্বর নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি। গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘নিউ গিনি প্রপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতরে থাকা সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে।

পরে ফেসবুক লাইভে সালমান মুক্তাদির সরাসরি ক্ষমতাসীন দলের সদস্যদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে তিনি নিজে স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি।

অপরদিকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল মঙ্গলবার (সেপ্টেম্বর) সব ব্যাংকে চিঠি দিয়ে তার হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় সব তথ্য চাওয়া হয়েছে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz