বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• নতুন উত্তেজনায় তেলের দাম বাড়ল ৪ শতাংশের বেশি • বিদেশফেরতদের নতুন জীবন দিতে জাতিসংঘের সঙ্গে নতুন যাত্রা সরকারের • ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী • কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি • প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর • আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান • ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন • সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

বিজ্ঞাপন


একসময় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে আলোচনা হতো বলিপাড়ায়। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা জুটি। তবে ঠিক কী কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়, তা অবশ্য কোনো দিনই স্পষ্ট হয়নি। বিচ্ছেদের পর আর বন্ধুত্ব কিংবা সৌজন্যের সম্পর্কও রাখেননি কারিনা ও শাহিদ। একই অনুষ্ঠানে মুখোমুখি হলেও পরস্পরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা। 

যদিও ‘জব উই মেট’ সিনেমার শুটিংয়ের সময়েই কারিনা-শাহিদের সম্পর্কে চিড় ধরে। কিন্তু তার চিহ্নমাত্র প্রকাশ পায়নি তাদের অভিনয়ে। নিজেদের সমস্যা কখনো ছবির সেটেও নিয়ে আসেননি তারা। পরিচালক ইমতিয়াজ আলি দুজনেরই পেশাদার আচরণের প্রশংসা করেছিলেন এক সাক্ষাৎকারে। 

পরে বাংলার অলিখিত নবাব সাইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কারিনা কাপুর। ২০১২ সালে সাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। অন্যদিকে ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর। কিন্তু এবার কারিনার মুখোমুখি হচ্ছেন শাহিদ-পত্নী মীরা কাপুর।

 কারিনার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে দেখা যাবে শাহিদ কাপুরের স্ত্রী মীরাকে। ইতোমধ্যে সেই অনুষ্ঠানের শুটিং হয়ে গেছে। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে নিয়ে সেই ঝলকও অনুরাগীদের দেখিয়েছেন মীরা রাজপুত। কারিনাও শেয়ার করে নিয়েছেন একটি ছবি। সেখানেই একই ফ্রেমে প্রথমবার একসঙ্গে দেখা গেছে শাহিদের সাবেক ও বর্তমান সঙ্গীদের।

কারিনার সঙ্গে তার কথোপকথনে কী কী উঠে এসেছে, তা অবশ্য এখনো প্রকাশ্যে আনেননি মীরা রাজপুত। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে শাহিদপত্নী ক্যাপশনে লিখেছেন— নারীরা নিজেদের মতো করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কারিনা। তুমি যেমন মানুষ ও নারী, ঠিক তেমনই থাকার জন্য তোমাকেও ধন্যবাদ।  

আবার সেই পোস্টেই কারিনা মন্তব্য করেছেন, 'তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।' কারিনা ও মীরাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরাও। তাদের মধ্যে কী কী কথা হয়ে থাকতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।

কারিনার এই অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার ও বন্ধুত্ব থেকে শুরু করে তারকাদের ব্যক্তিগত জীবন— নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। তাই মীরা অতিথি হওয়ায় এ পর্ব নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। শাহিদের সঙ্গে দাম্পত্য জীবন, সন্তানদের বড় করে তোলা কিংবা নিজের জীবনযাপন নিয়ে কি কোনো অজানা কথা বলবেন মীরা, সেই অপেক্ষাতেই দর্শকরা।
 
ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz