শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী • ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের • মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ • জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা

জোনাথন ম্যাককিনসি। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত কর্মকর্তার নাম জোনাথন ম্যাককিনসি। তার বয়স ৪০ বছর। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন শহরের একটি পার্কিং এলাকায় ম্যাককিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের অভিযোগ, ম্যাককিনসির শ্বশুর শউইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেন এ ঘটনায় জড়িত। দুজনেরই বয়স ৭৭ বছর। তাদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্ক টাইমসও ম্যাককিনসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি সংবাদমাধ্যমটির গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে তার মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন। এরপর ম্যাককিনসিকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শী আসাদ রাজাভি বলেন, তিনি ওই ব্যক্তিকে মাটিতে পড়ে যেতে দেখেছেন। তার মাথা ও বুকে রক্ত দেখতে পেয়েছিলেন বলেও জানান তিনি।

রাজাভির মেয়ে জানান, তার বাবা ওই দম্পতিকে একসঙ্গে হেঁটে যেতে এবং গুলির ঘটনার পরও স্বাভাবিকভাবে সেখান থেকে চলে যেতে দেখেছেন।

ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ঝাং ও চেনকে গ্রেপ্তার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলির ঘটনার পরও তারা ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি। ম্যাককিনসির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ।

গ্রেপ্তার করা ওই দম্পতিকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। হত্যার অভিযোগের পাশাপাশি তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগও আনা হয়েছে।

ঝাং ও চেনের পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz