শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

​রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে, গত রবিবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে ২০ আগস্ট তিনি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz