শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

​অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কক্সবাজারের চকরিয়ায় মো. ইশফাতুল ইসলাম জিসান (২৫) নামের এক ছাত্রদল নেতাকে অপহরণের চার ঘণ্টা পর পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দারোয়ানসহ একাধিক নারীকে আটক করা হয়েছে।

পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, গতকাল রবিবার রাত ১১টার দিকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয় তাকে। এরপর খবর পেয়ে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী গ্রামের নাজেম উদ্দিনের পুত্র ও কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইসফাতুল ইসলাম জিসানকে রবিবার রাত ১১টার দিকে জনৈক ছাবের আহমদ সওদাগরের দোকানের সামনে থেকে অপহরণ করে একদল দুর্বৃত্ত।

এরপর তাকে চকরিয়া পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার কবির টাওয়ারের একটি ফ্লাটে তুলে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ একই গাড়িতে তুলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকার পাহাড়ি জঙ্গলে ফেলে দেওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সোমবার ভোররাত ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে মহাসড়কের পাশে জঙ্গলের ভেতর একটি মরদেহ পড়ে রয়েছে। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ছাত্রদল নেতা জিসান বলে শনাক্ত করে পুলিশ।

ওসি বলেন, ‘পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী পৌরসভার কবির টাওয়ারে একটি ফ্ল্যাটবাসায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দারোয়ান এবং একাধিক নারীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz