শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না : রিজভী

​ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না : রিজভী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। এ জন্য সরকার ও বিরোধী দলকে ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনাসভায় এ আহ্বান জানান তিনি।
 
রুহুল কবীর রিজভী বলেন, ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না। এর পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না।

তিনি আরো বলেন, বিরোধী দলের নেতারা বর্তমানে সরকারি দলের নেতাদের উদ্দেশে অসম্মানজনক ভাষা ব্যবহার করছে।

তারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে।
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শুধু জল্লাদ নয়, মীর জাফররা চারপাশে অবস্থান নিয়ে আছে। তার অভিযোগ, পাশের দেশ থেকে বোমা রেখে ছবি তুলে পাঠাতে টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর তারা টাকা দেবে বলেও অভিযোগ করেন তিনি।

বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচি পালন করা তাদের অধিকার। কথা বলার স্বাধীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ থাকা প্রয়োজন। শেখ হাসিনার মতো সরকার বিরোধী দলের লং মার্চে বাধা দেয়নি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz