শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পিঞ্জরের দ্বার

পিঞ্জরের দ্বার

বিজ্ঞাপন
এই! তুমি কি কাঁদছ নাকি?
কই না তো! কাঁদব কেন?
কী হবে বলো কেঁদে?
না... বলছিলাম যে;
কেন যেন মনে হলো আমার!
ওমা সে কী কথা!
শীতের বিকেলে পল্লবেরা
রং হারায় প্রকৃতির নিয়মেই,
মধ্যবয়সে কি সতেজ থাকে মন?

তাহলে যে বলেছিলে নীলাম্বরী হবে?
বলেছিলাম নাকি?
মনে পড়ছে না তো কিছু?
আসলে কী জানো তো!
এই হার মানা হার সুতোর বাঁধন
ছিঁড়ে গেছে কবেই যেন।
নুন মাখানো মসলা ঝালে
আকায় তোলা হাঁড়ির ভাতের 
ধোঁয়া ওড়ানো গল্পখানাই
কেবল আমার হৃদয় টানে।

জোড়া বিনুনির ছিপছিপে গড়ন
সেই চঞ্চলা চড়ুইর কিচিরমিচির
এখনো দেখি দৃষ্টিতে ফিরে যেতে।
ওহ! তাই বুঝি?
জানোনি বলেই হয়তো
এতটা আগ্রহ পুরোনো স্মৃতিগুলো
আঁতিপাঁতি করে খোঁজের মোহে!

আজকাল ঝাপসা কাচের ভেতর দিয়েও
নীল আকাশটা দেখি না আর,
কত জনম, বরষ পেরিয়ে, যুগ গেল
দিনপঞ্জিকাটাও হারিয়ে গেছে
অযত্নে আর আলগোছের অবহেলায়।

এক ফাল্গুনে কেটে দিয়েছিলে চঞ্চু,
হামিংবার্ডের চঞ্চলা ডানা,
ফাঁসির মঞ্চে প্রহসনের বিচারে
সোনার জিঞ্জিরে আপাদমস্তক
সে কেবলই স্বাধীনতার
লানতের বলিদান।

এক কাপ চা নিয়ে পাশাপাশি বসে
কত দিন আগে বসেছিলাম বলো তো?
আজকাল চা পান করা
ছেড়ে দিয়েছি বললেই চলে,
একটা অসুখ হয়েছে যে!
পাকস্থলীর কী যেন একটা হয়েছে;
ডাক্তার বাবুদের কথা নাকি তোমার?
জানো তো একাই শিখেছি বৈদ্যগিরি,
ডিগ্রি ছাড়া তা প্রায় অর্ধশতক!
ঠোঁটের কোণে শ্লেষের ছোঁয়ায়।

এত অভিমান রাখো কোথায়?
আছে নাকি সেসব আমার?
পোড়ামুখীর দেহের ভেতর,
ঘুণ পোকারা ঘর বেঁধেছে নিরন্তর
বিলাপ সুরের অভিন্নতায়।

প্রেম বহমান কোন সে সময়
হেমন্তের নবান্ন মিষ্টি সুবাস
নাকি জল থৈথৈ জোয়ার প্লাবন,
তুমিই ভাবো কোন সে লগন
খাঁচা খুলে ওড়াও পাখি আকাশনীলে
দেখবে ওটাই অবিনশ্বর বিশুদ্ধ প্রেম,
এবং;
এক জীবনের শতাব্দীর প্রেম।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz