শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​মুসাফির

​মুসাফির

বিজ্ঞাপন
এ ভবে অমর হয়েছে কে কবে?
মুসাফির হয়ে এসেছ অল্প কিছুদিনের তরে।
সময় চলছে দুর্বার গতিতে।
অবধি প্রবাহিত আনন্দে ভেসেছ এ-যাবৎ।

যতই সাজাও স্বপ্ন,—
যতই গল্পে সুউচ্চ রাজপ্রাসাদ-ইমারত
অনেক রং রসের পেয়ালা করেছ ভর্তি।
ধর্মের আচার নিষ্ঠার করেছ ভ্রুকুটি।

সময় নির্ধারিত—
একদিন চলে যেতে হবে মৃত্যুর হাত ধরে।
কেউ যাবে আগেভাগে,
কেউ যাবে দু’দিন বাদে।
এ ধরার বুলি পটে—
জীবনালোকের কিছু স্বাক্ষর রেখে;
রিক্ত হাতে ফিরে যেতে হবে—
জীবনের ইতি টেনে।
কেউ পারেনি বিধাতার—
এই অমোঘ নিয়মেরে ঠেকাতে।
যত্নবান হও, পরপারের পাথেয় নিতে।
ওপাড়ে কোনো সাহায্যকারী নাই পাবে।
দুনিয়ার মোসাহেবরা দুনিয়াতেই রয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz