বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​মানবতা কাঁদে

​মানবতা কাঁদে

বিজ্ঞাপন
আজি মানবতা কাঁদে কত শিশু জলে ভাসে
প্রবল বন‍্যার জলের তোড়ে।
নেপালে পাহাড়ি ঢলে সব ভেঙে চুরমার করে
ছুটে আসে মাটি জল জোরে।

মাটিচাপা পড়ে আছে শত শত নর-নারী
বিশাল বিশাল ভূমিধসে।
ভাসিয়ে নিয়েছে সব ঘরবাড়ি গাছপালা
করুণ কান্নায় পড়ে খসে।

পাহাড়ের মাটি সবই, দুরন্ত দুর্বার হয়ে
আসে ঢালু নিচু ভূমি টানে।
প্রচণ্ড স্রোতে যে আঘাত হেনেছে ঢল
শত শত লোক মরে প্রাণে।

দেখো শিশু কাঁদে ভাসে দুর্বার বন‍্যার জলে
বাঁচাতে আসেনি কেউ ছুটে।
ছিন্নভিন্ন করে দিল লোকের ঠিকানা সব
ধ্বংস দানব নিল লুটে।

পাহাড়সমান ঢেউ কখনো দেখে নাই কেউ
সৃষ্টি প্রলয় হলো জলে,
কিছুক্ষণ আগে ছিল সেজে সবুজ রঙিন
নেপালি পাহাড় ফুলে ফলে।

আজ পিতা-মাতাহারা সন্তান হারানো ব‍্যথা
আকাশ-বাতাস করে ভারী।
সে লাশের দুর্গন্ধ আর করুণ কান্না
যায় দেশের গণ্ডি ছাড়ি,

স্কুলশিক্ষকের এক বুদ্ধির কারণে বাঁচে
এক হাজার শিশুর প্রাণ।
শিক্ষক সবার সেরা জানাল জগৎভরে
জাগে মহান শিক্ষকের মান।

শিশুর চোখের জলে নেপাল ভাসিছে আজ
কী গো সান্ত্বনা দেবে না কেউ?
কাঁদো কাঁদো মানবতাবাদী শুনি দিকে দিকে আজি
শিশু ভাসে জলে শুধু ঢেউ ॥

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz