শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

আ.লীগের বিক্ষোভ

আ.লীগের বিক্ষোভ

বিজ্ঞাপন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের প্রতিবাদে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালের বাইরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে টার্মিনাল ৮-এর বাইরে জড়ো হন। একই এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নেন। দুই পক্ষকে পৃথক রাখতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। 
তবে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট বিলম্বিত হওয়ায় তার আগমনের সময় পর্যন্ত দুই পক্ষের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থায়ী হয়নি। জেএফকে বিমানবন্দরে বিএনপির অভ্যর্থনা এবং আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অনুমতি ছিল স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ উভয় পক্ষের নেতাকর্মীদের ওই এলাকা ত্যাগ করতে বলে। পরে প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছান। 
আওয়ামী লীগের সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্রাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা প্রদীপ কর, ডা. মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক দুলাল মিয়া এনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী, মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহ বখতিয়ার, শরাফ সরকার, আজিজুল হক সাবু, শাহানারা রহমান, মো. আব্দুল হামিদ, শাহীন আজমল, রফিকুর রহমান, ইমদাদ চৌধুরী, এম এ করিম জাহাঙ্গীর, যুবরীগ নেতা সেবুল মিয়া, মিজানুর রহমান চৌধুরী, ইকবাল হোসেন, সৈয়দ কিবরিয়া জামান, নূরুজ্জামান সরদার, মমতাজ শাহনাজ, কামরুল হীরা, দুলাল বিল্লাহ, ছাত্রলীগ নেতা হাসান আহমেদ ও হৃদয় মিয়া প্রমুখ। 
তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফর করছেন। আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণের দিনও প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সংগঠনটির নেতাকর্মীরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করার পরিকল্পনা করেছেন।
প্রধানমন্ত্রীর ভাষণের সময় জাতিসংঘের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। 
একই দিন, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলন ডেকেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সম্পাদক, বার্তা প্রধান এবং ক্যামেরাপারসনদের আমন্ত্রণ জানানো হয়েছে। 
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। তিনি সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেবেন বলে সাংবাদিকদের আমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি কয়েক দিন ধরেই রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে। জেএফকে বিমানবন্দরের কর্মসূচির পর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ এবং একই সন্ধ্যায় শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আরও দুটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz