বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

‘আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

‘আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিজ্ঞাপন

সততা, স্বচ্ছতা, ইনসাফ এই তিন নীতিকে প্রতিপাদ্য করে ২০২২ প্রতিষ্ঠিত হয়ে দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে ‘আনশিন জাপান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার’। জাপানি ভাষা শিক্ষা ও স্টুডেন্ট ভিসা প্রসেসিং ব্যাপক সাফল্য অর্জনে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জাপান গমনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ও ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আনশিন জাপানের প্রধান কার্যালয় চট্টগ্রামসহ মিরেরসরাই, মুন্সিগঞ্জ ও নোয়াখালীতে শাখা অফিস রয়েছে। ব্যাপক চাহিদার বিবচেনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আনশিন জাপান ঢাকা অফিস।


গত ২১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় ঢাকার উত্তরা ১৩নং সেক্টরস্থ  ‘স্টাইপেন্ড একাডেমি’ ও ‘আনশিন জাপান’যৌথচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ঢাকা অফিসের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্টাইপেন্ড একাডেমি-এর সিইও এম এ আলম সবুজ এবং আনশিন জাপান-এর সিইও তারিকুল ইসলাম চুক্তিনামায় স্বাক্ষর করেন। তারিকুল ইসলাম আনশিন জাপান-এর প্রতিষ্ঠাতা এবং বর্তমানে তিনি আনশিন জাপানের টোকিও অফিসে কর্মরত। এম এ আলম সবুজ উক্ত ঢাকা অফিসের পরিচালক ও ইনচার্জের দায়িত্ব পালন করছেন।


যৌথচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলন- স্টাইপেন্ড একাডেমি-এর প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ, ভাইস-চেয়ারম্যান রফিকুর রহমান এবং একাডেমিক হেড এনামুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আনুষ্ঠানিকতা শেষে আনশিনের প্রতিষ্ঠাতা ও সিইও তারিকুল ইসলাম এক স্বাক্ষাৎকারে আমাদের প্রতিবেদককে বলেন— ‘‘বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার এবং ক্যারিয়ার গড়তে জাপান একটি সম্ভাবনাময় দেশ। এই সুযোগকে কাজে লাগাতে আনশিন জাপান অগ্রণী ভূমিকা রাখবে। বিশেষ করে আনশিন জাপান ‘ঢাকা অফিস’ (প্লট ৪২, রোড ০৭, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা) বৃহত্তর উত্তরাবাসীদের জাপান যাওয়ার স্বপ্ন পূরণে বিশেষ সুযোগ নিয়ে পাশে থাকবে সর্বদা।’’


উল্লেখ্য, চলতি বছরে প্রথম শ্রেণির খ্যাতিমান বিভিন্ন স্কুলে আনশিনের প্রায় দুইশতাধিক শিক্ষার্থী জাপানে গিয়েছে এবং। এছাড়াও দেড় শতাধিক স্টুডেন্ট ও কেয়ার গিভার ভিসার ফাইল প্রক্রিয়াধীন রয়েছে ২০২৭ সালে শুরুতেই সফলতার সাথে যাদের জাপান যাওয়ার পথ সুগম হবে।

 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz