শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি মাছউদ

​জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি মাছউদ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ২০ সেপ্টেম্বর (রবিবার) নির্বাচন কমিশনের নিজ ভবনে তিনি এসব কথা জানান।
 
ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে ভোট করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
 
তিনি আরো বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এ ছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিল সেটিও বাতিল করেছে ইসি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz