বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

খিলক্ষেতে শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন

খিলক্ষেতে শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হয়েছে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু। নিখোঁজের পর অজ্ঞাত একটি নম্বর থেকে পরিবারের কাছে ফোন করে নাঈমকে আটকে রাখার দাবি করা হয়েছে। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন।

গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুল রোড এলাকার ভাড়া বাসা থেকে রাগ করে বের হওয়ার পর নাঈমের আর সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাননি। তার কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, বৃহস্পতিবার বিকেলে নাঈমের ছয় বছরের ছোট ভাই আদিলের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে তার মা বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় জিডি করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ও ডিবি পুলিশের কাছে শিশুটিকে উদ্ধারের জন্য আবেদন করা হয়েছে।

র‌্যাবের কাছে করা আবেদনের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত আড়াইটার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম ওই ব্যক্তিদের হেফাজতে আছে। এ সময় শিশুটির কান্নার শব্দও শোনা যায় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথাও জানানো হয়। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ রয়েছে বলে জানিয়ে ফোনটি কেটে দেন অজ্ঞাত ব্যক্তি। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাঈমের বাবার নাম মো. বাবুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় বসবাস করছেন।

খিলক্ষেত থানার ওসি মো. সোহরাব আল হোসাইন জানিয়েছেন, শিশুটির নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। নাঈমকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz