শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লো আরও ৫ বছর

​ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লো আরও ৫ বছর

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ সম্প্রসারণের একটি আইনেও স্বাক্ষর করেছেন তিনি। ১৯ সেপ্টেম্বর (শনিবার) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে পরিচিত এইচআর ৫৩৩৪ বিলে স্বাক্ষর করেন।

আইনটিতে রাশিয়ার কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির জ্বালানি ও বাণিজ্য খাতেও বিভিন্ন বিধিনিষেধের কথা বলা হয়েছে।

এ ছাড়া আইনটি ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনকে আরও ৫ বছরের জন্য বাড়িয়েছে। ফলে ২০২৬ সালে মেয়াদ শেষ হওয়ার কথা থাকা আইনটি এখন ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

আগস্টে মার্কিন সিনেটে পাস হওয়ার পর বুধবার প্রতিনিধি পরিষদেও বিলটি অনুমোদন করা হয়।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz